সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°আংশিক মেঘলাআর্দ্রতা ৭০%বাতাস ৫ কিমি/ঘ

চিংড়ি-মরিচের দোলমা খাইয়ে চমকে দিন অতিথিদের

ঈদ কিংবা যে কোনো বিশেষ আয়োজনে অতিথিদের সামনে নতুন কিছু পরিবেশন করতে চান? তাহলে মেন্যুতে যোগ করতে পারেন চিংড়ি-মরিচের দোলমা স্বাদে ঝাল-মশলাদার, আবার দেখতেও দারুণ আকর্ষণীয়। নরম চিংড়ির পুর আর ঝাঁঝালো মরিচের অনন্য মেলবন্ধন এই পদটিকে করে তোলে একেবারেই আলাদা। সহজ উপকরণে তৈরি হলেও পরিবেশনে এনে দেয় ভিন্নতা,

ঈদ কিংবা যে কোনো বিশেষ আয়োজনে অতিথিদের সামনে নতুন কিছু পরিবেশন করতে চান? তাহলে মেন্যুতে যোগ করতে পারেন চিংড়ি-মরিচের দোলমা স্বাদে ঝাল-মশলাদার, আবার দেখতেও দারুণ আকর্ষণীয়। নরম চিংড়ির পুর আর ঝাঁঝালো মরিচের অনন্য মেলবন্ধন এই পদটিকে করে তোলে একেবারেই আলাদা। সহজ উপকরণে তৈরি হলেও পরিবেশনে এনে দেয় ভিন্নতা, যা অতিথিদের মনে রাখার মতো অভিজ্ঞতা তৈরি করবে। রইলো রেসিপি-

একটি পাত্রে আচারি মরিচ, ব্রেড ক্রাম্বস ও তেল ছাড়া সব মসলা চিংড়ির কিমার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর আচারি মরিচগুলো লম্বালম্বি কেটে ভেতরের সব দানা ও সাদা অংশ বের করে পরিষ্কার করে নিন। এবার মরিচের ভেতর চিংড়ির পুর দিয়ে নিন। তবে খেয়াল রাখবেন পুর যেন বাইরে বেরিয়ে না যায়। এবার পুর দেওয়া মরিচগুলো প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে নিন, এরপর ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিন। এবার ডুবো তেলে ভেজে নিন।

তবে আপনি চাইলে মরিচগুলোর ওপর সামান্য তেল ব্রাশ করে বা স্প্রে করে এয়ার ফ্রায়ারে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রি-হিট করে মরিচগুলো ভেতরে সাজিয়ে দিন। ১০-১২ মিনিট এয়ার ফ্রাই করুন যতক্ষণ না বাইরের আবরণটি সোনালি ও মুচমুচে হচ্ছে। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার চিংড়ি-মরিচের দোলমা।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

পরিবেশ

ডাম্পিং স্টেশন নেই, পৌরসভার বর্জ্য আর পয়োনিষ্কাশনের পানি যাচ্ছে ভৈরবের মেঘনায়

কিশোরগঞ্জের ভৈরবে নদীর তীরে ময়লার স্তূপ, সরাসরি নদীতে পড়ছে পৌরসভার বর্জ্য ও প্লাস্টিক, ভরাট হচ্ছে খাল-বিল; জলজ প্রাণী ও জীববৈচিত্র্য হুমকিতে।

দৈনিক বাংলা২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

নিষেধাজ্ঞা থাকলেও দুই বছর ধরে কমছে ইলিশ, ৫.৭১ লাখ থেকে ৫ লাখ টনে

দুই দশকে দ্বিগুণের বেশি বাড়ার পর ২০২৩-২৪ ও ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ উৎপাদন কমেছে; গবেষকেরা দুষছেন দুর্বল বাস্তবায়ন, নদীদূষণ, চরের পরিবর্তন আর অপরিকল্পিত বালু উত্তোলনকে।

বাংলা ট্রিবিউন২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

১৯৮৩ সালের পর প্রথম মাছ-পুকুর শুমারি: ৩১.৮২ কোটির প্রকল্পে পরামর্শকেই ২৩.৩৪ কোটি

অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদ জরিপ পদ্ধতি উন্নয়নের প্রকল্পে একটি পরামর্শক প্রতিষ্ঠানের জন্য ২৩ কোটি ৩৪ লাখ টাকা ধরেছে মৎস্য অধিদপ্তর; অধিদপ্তর বলছে ৩০ লাখ স্পটের তুলনায় এটা কম, অর্থনীতিবিদের প্রশ্ন যৌক্তিকতা নিয়ে।

জাগো নিউজ ২৪২ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)