সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

অপরিপক্ব এক ট্রাক আম জব্দ করলেন বৈষম্যবিরোধী ছাত্ররা

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার সময় ট্রাকভর্তি গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়।

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকিয়ে বাজারজাত করার সময় ট্রাকভর্তি গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো নষ্ট করে ফেলা হয়।

শনিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বাইপাস সড়ক থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ট্রাকটি আটক করে প্রশাসনকে খবর দেন। ট্রাকটিতে ৪০০ ক্যারেট গোবিন্দভোগ আম ছিল।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ জানান, সাতক্ষীরায় গোবিন্দভোগ আম বাজারজাতকরণের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু তার আগেই কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব আম বাজারজাতকরণের চেষ্টা করছিলেন। ছাত্রদের সহায়তায় আমগুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসাইন ও সাতক্ষীরা বড়বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আম ব্যবসায়ী জানান, সমন্বয়ক পরিচয়ে কয়েকজন যুবক বাইপাস এলাকায় তাদের ট্রাকটি আটকে রেখে এক লাখ টাকা দাবি করে। সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তারা প্রশাসনের কাছে আমগুলো ধরিয়ে দেয়।

ওই ব্যবসায়ী আরও বলেন, জেলা প্রশাসনের ঘোষিত সময় অনুযায়ী ৫ মে থেকে গোবিন্দভোগ আম বাজারজাত করার কথা। আর মাত্র দুদিন বাকি। কিন্তু আমাদের বাগানের আম পেকে নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য আমরা এই আম পেড়ে ঢাকায় পাঠাচ্ছিলাম।

একসঙ্গে এত আম পাকানো হলো কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইথোপিন স্প্রে করে আম পাকানো হয়েছে। তিনি দাবি করেন, সামন্য স্প্রে করা ইথোফেন মানুষের জন্য ক্ষতিকর নয়।

ইথোফেন দিয়ে ফল পাকানো বিষয়ে গবেষকদের ভিন্নমত রয়েছে। তবে বিবিসিতে প্রকাশিত এক সংবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক নাজমা শাহীন বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশেই বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক ব্যবহার করে ফল পাকিয়ে বাজারজাত করা হয়। ইথোফেন ব্যবহার করে ফল পাকালে কোনো স্বাস্থ্যঝুঁকি থাকে না। এটি এক ধরনের গ্যাস, যা ফলের ভেতরের এনজাইমকে প্রভাবিত করে। ফলে দ্রুতবেগে ফল পাকে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, উন্নত বিশ্বে বর্তমানে ইথোফেন চেম্বারে ফল রাখা হয়। সেই ফল বিক্রির উদ্দেশ্যে বাজারে নেওয়ার পথে সাধারণত পেকে যায় ও খাওয়ার উপযোগী হয়।

আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)