সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

স্ট্রিট-স্টাইলে মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই করবেন যেভাবে

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে! রেস্তোরাঁয় গেলে ফ্রেঞ্চ ফ্রাই না খেলে যেন খাবারই অসম্পূর্ণ থেকে যায়। ফ্রায়েড চিকেন, বার্গার কিংবা ফিশ ফ্রাইয়ের সঙ্গে দেওয়া গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই মুহূর্তের মধ্যেই থালা থেকে উধাও হয়ে যায়।

শাকসবজি

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে! রেস্তোরাঁয় গেলে ফ্রেঞ্চ ফ্রাই না খেলে যেন খাবারই অসম্পূর্ণ থেকে যায়। ফ্রায়েড চিকেন, বার্গার কিংবা ফিশ ফ্রাইয়ের সঙ্গে দেওয়া গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই মুহূর্তের মধ্যেই থালা থেকে উধাও হয়ে যায়।

তবে স্বাদের ক্ষেত্রে যদি একটু ভিন্নতা আনতে চান, তাহলে মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই হতে পারে দারুণ বিকল্প। ফ্রেঞ্চ ফ্রাইয়ের নতুন এই রূপে মিষ্টি আলু খাওয়ার আগ্রহ আরও বেড়ে যাবে। বাইরে সোনালি ও মচমচে, ভেতরে নরম স্বাদে একেবারেই আলাদা। অতিথি আপ্যায়ন কিংবা বিকেলের নাস্তায় বিশেষ আকর্ষণ তৈরি করবে। ঘরোয়া উপকরণেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় এই স্ট্রিট-স্টাইল খাবার।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতেই মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করবেন যেভাবে-

উপকরণ১. মিষ্টি আলু ৫-৬ টি (মাঝারি)২. লবণ স্বাদমতো৩. ভিনেগার ১ চা চামচ৪. পানি প্রয়োজনমতো৫. রান্নার তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে মিষ্টি আলুর খোসা ছাড়িয়ে দুই পাশ সামান্য ছেঁটে নিন। এরপর লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নিন। কাটার সময় যে বাড়তি অংশগুলো থাকবে, সেগুলো ফেলে না দিয়ে চাটনি তৈরির জন্য আলাদা করে রেখে দিন।

এরপর একটি প্যানে পানি ফুটিয়ে তাতে মিষ্টি আলু, লবণ ও সিরকা দিয়ে প্রায় ৩ মিনিট আলুগুলো আধা সেদ্ধ করে তুলে নিন। খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে।

সেদ্ধ করা আলু একটি ট্রের ওপর পরিষ্কার কাপড় দিয়ে ছড়িয়ে দিন। আলতোভাবে মুছে আলুর গা থেকে অতিরিক্ত পানি শুকিয়ে নিন। এতে ভাজার সময় আলু ভালোভাবে মচমচে হবে।

এবার কড়াইয়ে তেল দিয়ে গরম করুন। তেল ভালোভাবে গরম হয়ে এলে আলুগুলো ধীরে ধীরে ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে ভাজতে থাকুন, যেন আলু ভেতরে নরম আর বাইরে সোনালি ও মচমচে হয়ে ওঠে।

আলুগুলোতে সোনালি রং ধরলে ঝরঝরে করে তুলে নিন। এরপর গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই ঝাল-টক মিষ্টি চাটনি ও পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:পুরান ঢাকার টাকি মাছের পুরি বাড়িতে বানান সহজে সন্ধ্যার আড্ডার সেরা সঙ্গী মুচমুচে পালং পাকোড়া

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()