সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৪ কিমি/ঘ

বৈশ্বিক অর্থনীতিতে খাদ্যর আভাস

টোকিওর ‘বিফ বোল’ থেকে শুরু লন্ডনের ‘ফ্রাইড চিকেন’, বিশ্ব অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ পেতে শুরু করেছেন ভোক্তারা। করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহারের পর এখন সাপ্লাই চেইনে দেখা

টোকিওর ‘বিফ বোল’ থেকে শুরু লন্ডনের ‘ফ্রাইড চিকেন’, বিশ্ব অর্থনীতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির আঁচ পেতে শুরু করেছেন ভোক্তারা। করোনাভাইরাসের বিধিনিষেধ প্রত্যাহারের পর এখন সাপ্লাই চেইনে দেখা দিয়েছে স্বল্পতা। বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী, চালান ও কারখানার বিদ্যুতের জন্য জ্বালানি সংকটে ভুগছে। যা অর্থনীতির পুনরুদ্ধারকে ফেলেছে হুমকির মুখে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

ব্রিটেনের বৃহত্তম মুরগির মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান জানিয়েছে, দেশটিতে ২০ বছর পর সস্তা খাবারের ইতি ঘটতে চলেছে। এক অঙ্কের খাবারের দাম উঠতে পারে দুই অঙ্কে।

টু সিস্টার গ্রুপের মালিক রঞ্জিত সিং বোপারান বলেন, ‘তিন পাউন্ড দিয়ে চার সদস্যের পরিবারের খাবার নিশ্চিত করার দিন শেষ হতে চললো।’

গুদামে শ্রমিক, ট্রাকচালক ও কসাইয়ের স্বল্পতা এমন সময় দেখা দিয়েছে যখন ব্রেক্সিট ও করোনা মহামারি নিয়ে জটিলতায় আছে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিটি। ব্রিটেনের অর্থনীতিতে পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যের তীব্র চাপও।

সরবরাহে বিঘ্ন এড়াতে বিশ্বের বৃহত্তম ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া এখন নিজেই জাহাজ ভাড়া করছে, কন্টেইনার কিনছে এবং নতুন রুটে পণ্য চালান করছে।

কোম্পানিটির প্রধান নির্বাহী জন আব্রাহামসন জানান, তার ধারণা এই সংকট ২০২২ সাল পর্যন্ত গড়াবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চীন থেকে পণ্য নিয়ে আসা। দেশটিতে তাদের এক-চতুর্থাংশ পণ্য তৈরি হয়। সবচেয়ে বেশি পণ্য স্বল্পতা দেখা দিয়েছে তাদের উত্তর আমেরিকার দোকানগুলোতে, এরপরে রয়েছে ইউরোপ।

যুক্তরাষ্ট্রে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন বেসরকারি খাতের প্রতি আহ্বান জানিয়েছেন, পণ্য আটকে পড়া ঠেকাতে সহযোগিতা করার জন্য। যা দেশটিতে ছুটির দিনে পণ্য সরবরাহ হুমকির মুখে ফেলে দিচ্ছে।

বাইডেন জানান, লস অ্যাঞ্জেলেস বন্দর লং বিচ বন্দরের সঙ্গে যৌথভাবে ২৪ ঘণ্টায় ৫ লাখ কন্টেইনার নামানোর কাজ করবে। ওয়ালমার্ট, টার্গেট ও বড় বিক্রেতারাও জানিয়েছে, তারা দিনরাত কাজ করবে।

কম প্রবৃদ্ধির কারণে জাপানেও গত দশকে বেতন ও মজুরি বাড়েনি। ভোক্তা ও ব্যবসায়ীরা কফি ও বিল বোল-এর মতো মৌলিক পণ্যের দাম বাড়ায় ধাক্কা খেয়েছেন।

অর্থনীতিবিদ ও নীতি নির্ধারকরা আশঙ্কা করছেন, আগামী মাসগুলোতে মূল্যবৃদ্ধির প্রতিফলন পাওয়া যেতে পারে।

বাংলা ট্রিবিউনসূত্র

বিশ্ব

সম্পর্কিত খবর

স্বাস্থ্য

কীটনাশকের মাত্রা বেশি, ভারতে এক ব্যাচ জিরার গুঁড়া প্রত্যাহার; ঘরে ভেজাল চেনার ৩ পরীক্ষা

গোয়ার একটি রিসোর্ট থেকে নেওয়া এভারেস্ট ব্র্যান্ডের জিরার গুঁড়ার একটি ব্যাচে সীমার বেশি কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়ায় তা বাজার থেকে তুলে নিতে বলেছে ভারতের খাদ্য নিয়ন্ত্রক এফএসএসএআই; সংস্থাটির নির্দেশিকায় আছে ঘরে ভেজাল চেনার সহজ উপায়।

এই সময়৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

ক্যানসারের চিকিৎসায় তত্ত্বাবধানে ব্যায়াম: কোলন ক্যানসারে ৮ বছরে বেঁচে ৯০%, না করলে ৮৩%

নিয়ন্ত্রিত এক গবেষণায় তিন বছর প্রশিক্ষকের তত্ত্বাবধানে ব্যায়াম করা কোলন ক্যানসার রোগীদের রোগ ফেরার ঝুঁকি কম ছিল; যুক্তরাষ্ট্রের পিটসবার্গে এ কর্মসূচি স্বাস্থ্যবিমায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলা ট্রিবিউন৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

অক্টোবরের শুরুতেই চিলিকায় পরিযায়ী পাখি, কলামিস্ট দেখছেন জলবায়ুর সংকেত

ডাউন টু আর্থে রঞ্জন পান্ডা লিখেছেন, ওডিশার চিলিকা হ্রদে শীতের পাখির আগাম আগমনকে উষ্ণ ও অনিশ্চিত হয়ে ওঠা হ্রদ ও আর্কটিকের পরিবর্তনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে, আর জেলেদের পর্যবেক্ষণে যুক্ত করতে হবে।

ডাউন টু আর্থ৯ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)