সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ছুটির দিনে ঘরোয়া আয়োজনে ভাপা ইলিশ

ছুটির দিন মানেই একটু ধীর গতি, একটু বাড়তি সময় নিজের আর পরিবারের জন্য। কর্মব্যস্ত দিনের তাড়াহুড়ো থেকে বেরিয়ে এই সময়টুকু যেন চায় ঘরোয়া স্বাদ আর পরিচিত গন্ধে ভরে উঠতে। ঠিক এমন এক আরামদায়ক দিনে রান্নাঘর থেকে ভেসে আসা ভাপা ইলিশের গন্ধ মুহূর্তেই ফিরিয়ে আনে বাঙালির চিরচেনা আবেগ।

মৎস্য

ছুটির দিন মানেই একটু ধীর গতি, একটু বাড়তি সময় নিজের আর পরিবারের জন্য। কর্মব্যস্ত দিনের তাড়াহুড়ো থেকে বেরিয়ে এই সময়টুকু যেন চায় ঘরোয়া স্বাদ আর পরিচিত গন্ধে ভরে উঠতে। ঠিক এমন এক আরামদায়ক দিনে রান্নাঘর থেকে ভেসে আসা ভাপা ইলিশের গন্ধ মুহূর্তেই ফিরিয়ে আনে বাঙালির চিরচেনা আবেগ।

ঝাল-ঝাল সরিষা, কাঁচা মরিচের ঝাঁঝ আর নরম ইলিশের মেলবন্ধনে ভাপা ইলিশ শুধু একটি পদ নয় এ যেন ছুটির দিনে ঘরোয়া আয়োজনের সবচেয়ে নির্ভরযোগ্য আকর্ষণ। সাদা ভাতের সঙ্গে এই সহজ কিন্তু অতুলনীয় স্বাদই দুপুরের ছুটিকে করে তোলে পরিপূর্ণ। রইলো রেসিপি-

উপকরণ

১. ইলিশ মাছ ৪ টুকরো২. হলুদ সরিষা ৩ চা চামচ৩. কালো সরিষা ২ চা চামচ৪. মরিচের গুঁড়া পরিমাণমতো৫. হলুদের গুঁড়া ১ চা চামচ৬. লবণ স্বাদমতো৭. সরিষার তেল ২ টেবিল চামচ ও৮. কাঁচা মরিচ ৫টি।

আরও পড়ুনছুটির দিনে পাতে থাক বাসন্তি পোলাওছুটির দুপুরে পাতে রাখুন গরুর মাংসের বিরিয়ানিযেভাবে তৈরি করবেন

প্রথমে সরিষা ভালোভাবে বেটে নিন। বাটার সময় অল্প লবণ ও কয়েকটি কাঁচা মরিচ যোগ করলে সরিষার তেঁতোভাব আসে না। এরপর ইলিশ মাছের টুকরোগুলোতে হালকা লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।

এবার একটি চওড়া বাটিতে সরিষা বাটা, সরিষার তেল, হলুদ, লবণ ও মরিচের গুঁড়া একসঙ্গে নিন। এতে কাঁচা মরিচের ফালি যোগ করে মসলাগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এবার আগে থেকে মাখানো ইলিশ মাছগুলো মসলার মধ্যে দিয়ে হাতে আলতোভাবে মাখিয়ে নিন, যেন প্রতিটি টুকরায় মসলা লেগে থাকে। এরপর প্রয়োজন অনুযায়ী সামান্য পানি দিয়ে বাটিটি ঢেকে দিন। সম্ভব হলে মুখ ফয়েল পেপার দিয়ে শক্ত করে বন্ধ করুন। এভাবে ১৫ মিনিট রেখে দিলে মাছ ভালোভাবে মসলায় ভিজে যাবে।

অন্যদিকে একটি বড় কড়াইয়ে পানি গরম করতে দিন। পানি ফুটে ওঠার আগেই মাছসহ বাটিটি ওই কড়াইয়ে বসান। চুলার আঁচ মাঝারি থেকে সামান্য কম রাখুন। খেয়াল রাখবেন, বাটির অর্ধেক অংশ যেন পানির ভেতরে থাকে।

এরপর বাটির ওপর একটি পরিষ্কার কাপড় ঢেকে দিন, যাতে ভাপ বেরিয়ে না যায়। ১৫ থেকে ২০ মিনিট এভাবেই ভাপে রান্না করুন। ২০ মিনিট পর ঢাকনা খুলে দেখুন, উপরে তেল ভেসে উঠেছে কিনা। তেল ভেসে উঠলে বুঝবেন ভাপা ইলিশ প্রস্তুত। হালকা করে নেড়েচেড়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

ভারতীয় ইলিশ ‘দেশি’ বলে বিক্রি, যশোরে আড়তদারকে জরিমানা

যশোর বড়বাজারে ভারতীয় ইলিশ দেশি বলে বিক্রির অভিযোগে এক আড়তদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

কুয়াকাটায় ২ কেজি ১০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৭ হাজার ২০০ টাকায়

কুয়াকাটার আড়তে নিলামে ওঠা একটি ইলিশ কেজিপ্রতি ৩ হাজার ৬২৫ টাকা দরে বিক্রি হয়েছে; বড় ইলিশ কমে যাওয়ার কারণ নিয়ে সতর্ক করছেন গবেষকরা।

সমকাল১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা

দীর্ঘদিনের চড়া দামের পর বরিশালের বাজারে ইলিশের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত কয়েক দিনে মোকামগুলোতে ইলিশের সরবরাহও প্রায় দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পাইকারি বাজারে মণপ্রতি দাম কমেছে সর্বোচ্চ প্রায় ২০ হাজার টাকা।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()