সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ছুটির দুপুর মানেই ঝাল ঝাল হাঁস ভুনার লোভনীয় স্বাদ

ছুটির দুপুর মানেই একটু ভিন্নরকম স্বাদ, একটু বেশি সময় নিয়ে খাওয়া আর পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসার আনন্দ। সপ্তাহজুড়ে কাজের ব্যস্ততায় যেসব রান্না সময়ের অভাবে হয়ে ওঠে না, ছুটির দিনে ঠিক সেগুলোই জায়গা করে নেয় খাবারের টেবিলে। আর বাঙালির ছুটির দুপুরের সেই বিশেষ তালিকায় ঝাল ঝাল হাঁস ভুনার নামটা যেন আলাদা

লাইভস্টক

ছুটির দুপুর মানেই একটু ভিন্নরকম স্বাদ, একটু বেশি সময় নিয়ে খাওয়া আর পরিবারের সবার সঙ্গে একসঙ্গে বসার আনন্দ। সপ্তাহজুড়ে কাজের ব্যস্ততায় যেসব রান্না সময়ের অভাবে হয়ে ওঠে না, ছুটির দিনে ঠিক সেগুলোই জায়গা করে নেয় খাবারের টেবিলে। আর বাঙালির ছুটির দুপুরের সেই বিশেষ তালিকায় ঝাল ঝাল হাঁস ভুনার নামটা যেন আলাদা করে উচ্চারিত হয়। মসলা কষানোর গাঢ় রং, ঝাঁঝালো ঘ্রাণ আর নরম মাংসের ঝোল সব মিলিয়ে হাঁস ভুনা শুধু একটি খাবার নয়, বরং ছুটির দুপুরকে উপভোগ করার এক অনন্য রসনাভ্রমণ। রইলো রেসিপি-

১. হাঁসের মাংস ১ কেজি২. পেঁয়াজ কিউব কাটা আধা কাপ৩. আস্ত রসুন ৫টি৪. পেঁয়াজবাটা ১ টেবিল চামচ৫. আদাবাটা দেড় টেবিল চামচ৬. রসুনবাটা ১ টেবিল চামচ৭. মরিচগুঁড়া ২ চা চামচ৮. হলুদগুঁড়া ১ চা চামচ৯. ধনিয়াগুঁড়া ১ চা চামচ১০. জিরাগুঁড়া আধা চা চামচ১১. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ১২. নারকেলের দুধ ১ কাপ১৩. পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ১৪. গরম মসলার গুঁড়া ১ চা চামচ১৫. তেজপাতা ৩টি১৬. দারুচিনি ৪ টুকরা১৭. এলাচ ৪টি১৮. লবণ স্বাদমতো১৯. ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ২০. সরিষার তেল ১ কাপ

আরও পড়ুন: ছুটির দিনে ঘরোয়া আয়োজনে ভাপা ইলিশছুটির দিনে পাতে থাক বাসন্তি পোলাও

প্রথমেই হাঁস কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। অন্যদিকে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে তেল, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পেঁয়াজ ও আস্ত রসুন দিয়ে ভেজে নিন। হালকা বাদামি করে ভাজা হলে তাতে সব বাটা মসলা ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিয়ে দেন। এরপর তা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিন।

কষানো হয়ে এলে তাতে অল্প পানি দিয়ে দিন মাংস সেদ্ধ হওয়ার জন্য। মাংস অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তাতে নারকেল দুধ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। মাংসের ঝোল গাঢ় হয়ে তেল ওপরে উঠে এলে তাতে ভাজা জিরা গুঁড়া ও গরম মসলা গুঁড়া দিয়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো ঝাল ঝাল হাঁস ভুনা। এবার পরিবার নিয়ে উপভোগ করেন নিজের ছুটির দুপুর।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()