সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ অক্টোবর ২০২৬
ঢাকা৩০°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ০.২ মিমি

স্কোয়াশ চাষে সাফল্য পেলেন সাতক্ষীরার সোহরাব

ডায়াবেটিস, ক্যান্সার ও হার্টের রোগীদের জন্য স্কোয়াশ খুবই উপকারী

ডায়াবেটিস, ক্যান্সার ও হার্টের রোগীদের জন্য স্কোয়াশ খুবই উপকারী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতিতে প্রথমবারের মতো চাষ হয়েছে বিদেশি সবজি স্কোয়াশ।

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরার সেনেরগাতির কৃষক সোহরাব হোসেন চলতি মৌসুমে ১০ শতক জমিতে পরীক্ষামূলকভাবে স্কোয়াশ চাষ করেছেন। বর্তমানে দেশের সুপার শপগুলোতে স্কোয়াশ পাওয়া যায়, তবে এর স্থানীয় বাজার মূল্যও ভাল।

সোহরাব হোসেন জানান, স্কোয়াশ তিন থেকে সাড়ে তিন মাস মেয়াদী শীতকালীন সবজি। যা কুমড়ার চেয়ে সুস্বাধু। ফলনও খুব ভাল হয়। স্কোয়াশ আকারে লম্বাটে এবং ওজনে গড়ে দেড় থেকে দুই কেজি হয়।

তিনি আরও জানান, বেসরকারি সংস্থার উন্নয়ন প্রচেষ্টা থেকে বীজ সংগ্রহ করে তিনি স্কোয়াশ চাষ করেছেন। এতে রোগ-বালাই তুলনামূলক কম হলেও মাছি পোকার উপদ্রব আছে। যা ফেরেমন ফাঁদ ও হলুদ ফাঁদ ব্যবহার করে সহজেই দমন করা যায়। এছাড়া জৈব সার ব্যবহার করলে স্কোয়াশ ভাল হয়। চাষাবাদে সেচও দিতে হয় খুবই কম।

সোহরাব হোসেন বলেন, স্কোয়াশ দ্রুত বর্ধনশীল, যা সপ্তাহে দুই তিন বার বাজারে বিক্রি করা যায়। সবজিটির পাইকারি দাম ৩০ টাকা কেজি, তবে এটি খুচরা ৪৫ থেকে ৫০ টাকা কেজি।

স্কোয়াশের পুষ্টিগুণ সম্পর্কে বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার কৃষিবিদ নয়ন হোসেন বলেন, স্কোয়াশ সাধারণ কুমড়ার মতো সবজি হিসেবে ব্যবহৃত হলেও এর খাদ্য ও পুষ্টিগুণ কুমড়ার চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, এটি শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায়। বিশেষ করেডায়াবেটিস, ক্যান্সার ও হার্টের রোগীদের জন্য খুবই উপকারী। স্কোয়াশে একই সাথে রয়েছে ভিটামিন এ, সি, ই ও ভিটামিন বি-৬ এবং নায়াসিন, থায়ামিন, প্যানথোটোমিন এসিড ও ফলিড। এছাড়া স্কোয়াশ ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, খনিজ, ম্যাঙ্গানিজ, কপার, ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন, ক্যারোটিনয়েড এবং অন্যান্য অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানে ভরপুর। নিয়মিত স্কোয়াশ খেলে ফ্রি রেডিকেলসের হাত থেকে শরীরকে রক্ষা করা সম্ভব।

তিনি আরও জানান, স্কোয়াশ শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ও বিটা ক্যারোটিন সরবরাহ করে। যা আমাদের চোখের জন্য খুবই উপকারী। এটি হাড় গঠন, হাড়ের শক্তি ও ঘনত্ব বৃদ্ধি করতে পারে। এছাড়া হাইপার টেনশনের রোগীদের জন্য স্কোয়াশ খুবই ভালো। কারণ স্কোয়াশ রক্ত চাপকে কমিয়ে দিতে সাহায্য করে।

তিনি পরামর্শ দিয়ে বলেন, “বর্তমানে অনেকেই বাড়ির ছাদে, ফুলের টবে সবজি কিংবা ফল গাছ লাগান। সে ক্ষেত্রে ছাদ, ফুলের টব বা পতিত জায়গায় স্কোয়াশও লাগাতে পারেন। কারণ এতে জায়গা খুবই কম লাগে।”

ঢাকা ট্রিবিউনসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

মিয়ানমারে সার পাচার ঠেকাতে উপকূলে কোস্ট গার্ডের ‘অপারেশন সার সুরক্ষা’

দেশে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া কৃষক পর্যায়ে ১,৩৫০ টাকা, মিয়ানমারে বিক্রি হচ্ছে প্রায় ৯ হাজার টাকায়; জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ২৫৫ টন সার জব্দ করেছে কোস্ট গার্ড।

আমার দেশ২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

শার্শার পুটখালীতে বাড়ছে মিষ্টি আখের আবাদ, বিঘায় আয় দুই লাখ টাকা পর্যন্ত

যশোরের শার্শা উপজেলায় এবার প্রায় ৪৭ হেক্টরে আখ হয়েছে, বেশির ভাগ বেনাপোলের পুটখালীতে; বিঘায় ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা কৃষকদের।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

নওগাঁয় পাটের ফলন ও আঁশের মান দুটোই ভালো, মণে দাম ৪,৫০০ টাকা পর্যন্ত

নওগাঁয় এবার পাটের ফলন ও আঁশের মান ভালো হয়েছে; মান্দার সতীহাটে মান ও জাতভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৮০০ থেকে ৪ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

কৃষি সময়২ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)