সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

বসতঘরে সাপ, রান্নাঘরেও সাপ

বর্ষা মৌসুমে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্লাবিত মাঠ-ঘাটের কারণে বিষধর ও নির্বিষ সাপের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। ঘরবাড়ি, আঙিনা, ফসলের মাঠ ও বসতবাড়ির আশপাশে প্রায় প্রতিদিনই সাপের দেখা মিলছে।

রান্নাবান্না

বর্ষা মৌসুমে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও প্লাবিত মাঠ-ঘাটের কারণে বিষধর ও নির্বিষ সাপের উপদ্রব আশঙ্কাজনক হারে বেড়েছে। ঘরবাড়ি, আঙিনা, ফসলের মাঠ ও বসতবাড়ির আশপাশে প্রায় প্রতিদিনই সাপের দেখা মিলছে।

'বর্ষা মৌসুমে জলাবদ্ধ স্থানগুলোর বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এসব এলাকায় প্রায় প্রতিদিনই সাপ দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোথাও বসতঘরের ভেতর, কোথাও রান্নাঘরে, আবার কোথাও গোয়ালঘরে সাপ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে'

বসতির আশপাশে সাপের বিচরণ বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। উপজেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। স্থানীয়দের অভিযোগ, বর্ষা এলেই এই সমস্যা প্রকট আকার ধারণ করে। বিষয়টির সমাধানে কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।

খোঁজ নিয়ে জানা গেছে, বছরের সারাটা সময় সাপ লোকালয়মুক্ত এলাকায় থাকে। তখন সচরাচর চোখে পড়ে না। কিন্তু বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে মাঠ-ঘাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে। ঝোপঝাড়, পরিত্যক্ত জায়গা, অপরিষ্কার ড্রেন ও জলাবদ্ধ পরিবেশ সাপের বিচরণ আরও বাড়িয়ে দিচ্ছে। বাড়ির আঙিনায় চলাচলের রাস্তাসহ বসতির আশপাশে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত সাপ দেখা যাচ্ছে।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে উপজেলার কাঞ্চন হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কুশাব, আইতলা, ডুলুরদিয়া,তারাবো, বরপা, ভুলতা ও গোলাকান্দাইল, মধ্যপাড়া, দক্ষিণপাড়া, নাগেরবাগ, বৌবাজার, বাগমোর্চা, খালপাড়, ইসলামবাগ, নতুন বাজার, কান্দাপাড়া, বলাইখা, বিজয়নগর, মদিনানগর, তারাবো পৌরসভার তেঁতলাবো, শান্তিনগর, বাগানবাড়ি, পশ্চিম কান্দাপাড়া, উত্তর মাসাবো, যাত্রামুড়া, রূপসী ও ভূলতা ইউনিয়নের মাঝিপাড়া, সোনাব, পাচাইখা ও ইসলামপুরসহ আশপাশের অসংখ্য এলাকা।

'টানা বৃষ্টিতে মাঠ-ঘাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সাপ নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ছে। ঝোপঝাড়, পরিত্যক্ত জায়গা, অপরিষ্কার ড্রেন ও জলাবদ্ধ পরিবেশ সাপের বিচরণ আরও বাড়িয়ে দিচ্ছে। বাড়ির আঙিনায় চলাচলের রাস্তাসহ বসতির আশপাশে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত সাপ দেখা যাচ্ছে'

বর্ষা মৌসুমে জলাবদ্ধ স্থানগুলোর বিভিন্ন এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এসব এলাকায় প্রায় প্রতিদিনই সাপ দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে। কোথাও বসতঘরের ভেতর, কোথাও রান্নাঘরে, আবার কোথাও গোয়ালঘরে সাপ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক পরিবার রাতে ঘুমানোর আগে পুরো ঘর তল্লাশি করে তারপর শুতে যাচ্ছেন।

তেতলাব খালপার এলাকার আল আমিন শেখ জাগো নিউজকে বলেন, "রাতে দেখি দুটি সাপ বাড়িতে ঢুকতে চেষ্টা করছে। এসময় আমি 'সাপ সাপ' বলে চিৎকার করলে আশপাশের সবাই ছুটে আসে। চার হাত লম্বা একটি সাপ মারতে পারলেও অন্যটি চলে যায়।"

শান্তিনগর এলাকার গৃহবধূ আছিয়া আক্তার বলেন, 'রাতে টয়লেটে যেতেও ভয় লাগে। কয়েক দিন আগে রান্নাঘরে একটি সাপ দেখা যায়। এরপর থেকে সন্তানদের একা কোথাও যেতে দিচ্ছি না।'

তিনি বলেন, 'আগে বছরে দু-একবার সাপ দেখতাম, এখন প্রায় প্রতিদিনই খবর শুনছি। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।'

আরেক ভুক্তভোগী কর্ণগোপ এলাকার বাসিন্দা সেলিম ভূঁইয়া। তিনি জাগো নিউজকে বলেন, '১৭ জুলাই দুপুরে আমার ভাগিনা রাসেলের বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। পরে তাদের ডাক চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে গিয়ে সাড়ে পাঁচ ফুট লম্বা সাপটিকে মারতে সক্ষম হয়। আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে অনেক আতঙ্কে আছি।'

তার মতে, শুধু বর্ষার পানি নয়; অপরিকল্পিত নগরায়ণ, জলাভূমি ভরাট এবং প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসের কারণেও সাপ মানুষের বসতির কাছাকাছি চলে আসছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের ভূমিকা কাম্য।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের জাগো নিউজকে বলেন, বর্ষা মৌসুমে সাপে কাটার ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই এখনো ঝাড়ফুঁক বা কুসংস্কারের ওপর নির্ভর করেন। এতে হাসপাতালে পৌঁছাতে দেরি হয় এবং রোগীর জীবন হুমকির মুখে পড়ে।

তিনি বলেন, 'সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে শান্ত রেখে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে হবে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন। সময়মতো অ্যান্টিভেনম দিলে সাপে কাটা রোগীকে বাঁচানো যায়।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()