সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°বৃষ্টিআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

ছোট-মাঝারি গরুর চাহিদা ও দাম দুটোই বেশি

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা রিতা নাহার ৭০ হাজার টাকায় ছোট একটি গরু কিনেছেন। এই দামে তিনি ঠকেছেন নাকি জিতেছিন- তা জানতে কয়েকজনকে জিজ্ঞেস করছেন, ভাই দামটা কি ঠিক আছে? তার মতোই মিরপুরের বাসিন্দা ফখরুল রাজু গরু কিনেছেন ৬৭ হাজার টাকায়।

লাইভস্টক

রাজধানীর ধানমন্ডির বাসিন্দা রিতা নাহার ৭০ হাজার টাকায় ছোট একটি গরু কিনেছেন। এই দামে তিনি ঠকেছেন নাকি জিতেছিন- তা জানতে কয়েকজনকে জিজ্ঞেস করছেন, ভাই দামটা কি ঠিক আছে? তার মতোই মিরপুরের বাসিন্দা ফখরুল রাজু গরু কিনেছেন ৬৭ হাজার টাকায়।

রাজু জানান, এবার ছোট যেসব গরু দুই মণ বা তার সামান্য বেশি মাংস আছে- সেগুলো ৬০ হাজার টাকার কমে কেনা যাচ্ছে না। অথচ গত বছর এমন গরু পাওয়া গেছে ৪০-৪৫ হাজার টাকায়।

বৃহস্পতিবার (৭ জুলাই) মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের অস্থায়ী হাটে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পর পর বিভিন্ন জেলা থেকে আসছে গরুবাহী ট্রাক। গরু দেখতে ভিড় করছেন ক্রেতা ও দর্শনার্থীরা। মাঝারি বা তিন মণের বেশি মাংস আছে এমন গরুর দাম বিক্রেতারা চাইছেন এক লাখ ২০ হাজার টাকার ওপর। এছাড়া দুই মণ মাংস হবে এমন ছোট গরুর দাম চাওয়া হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার টাকা। বিক্রেতাদের অভিযোগ, ক্রেতারা আশানুরূপ দাম বলছেন না। তবে ক্রেতারা বলছেন, গরুর তুলনায় বেশি দাম চাইছেন বিক্রেতারা। প্রতিটি গরুতে অন্তত ২০ হাজার টাকা বেশি চাইছেন তারা।

গরু ছাড়াও হাটে আছে ছাগল ও ভেড়া। বাজারে যে দামে ছাগলের মাংস পাওয়া যায় সেই দামই হাঁকছেন বিক্রেতারা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে ১০টা ছোট গরু এনেছেন ব্যাপারী উজ্জ্বল মিয়া। প্রতিটি গরুর ওজন ৮০ থেকে ১০০ কেজির মতো। এর মধ্যে তিনটি গরু এই মাসেই কিনেছেন তিনি। জাগো নিউজকে বলেন, ৭০-৮০ হাজার টাকা পর্যন্ত দাম চেয়েছি। সবাই গত বছরের দাম মানে ৪০-৪৫ হাজার টাকা বলছে। তবে ওই দামে এবার গরু দেওয়া সম্ভব নয়। এবার ৬০ হাজার টাকার নিচে হবে না। আমাদের কেনা বাড়তি দামে, পশু খাদ্যের দামও চড়া।

কিশোরগঞ্জের তাড়াইল থেকে আসা ব্যাপারী আব্দুল কুদ্দস ৯টি গরু এনেছেন। সেগুলোর প্রতিটিতে তিন মণের বেশি মাংস আছে বলে দাবি করেন তিনি। গরুগুলোর দাম হাঁকছেন এক লাখ ২০ হাজার টাকার ওপর।

জামালপুরের বকশিগঞ্জ থেকে আসা ব্যাপারী শফিকুল ইসলামও মাঝারি আকৃতির ১১টা গরু এনেছেন। সেগুলোর প্রতিটিতে চার মণের বেশি মাংস হবে দাবি করে দাম হাঁকছেন এক লাখ ৩০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত। শফিকুল ইসলাম বলেন, এখন বাজার বোঝা যাচ্ছে না। যে দাম বলছে তাতে লাভ হবে না। তবে লোকসান হলেও বিক্রি করা লাগবে।

ইস্টার্ন হাউজিং হাটে বড় গরু এনেছেন মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, এখনও বাজার বোঝা যাচ্ছে না। গতবারের মতো কম দাম বলছেন ক্রেতারা, সস্তায় গরু কিনতে চাইছেন। সাড়ে ছয় মণ মাংস হবে এমন গরু দুই লাখ ১০ হাজার টাকা বলছি। এক লাখ ৮০ হাজার টাকা হলে ছেড়ে দেবো। তবে ক্রেতারা দেড় লাখের বেশি বলছেন না।

হাটে গরু কিনতে আসা ব্যাংক কর্মকর্তা সাদাত হোসেন বলেন, কাল (শুক্রবার) ছুটির দিন, প্রচুর গরু আসবে। তখন দাম কিছুটা কমতে পারে। এখন বিক্রেতারা দাম হাতে রেখে দিচ্ছেন। গরুভেদে ২০-৩০ হাজার টাকা বেশি দাম চাইছে তারা।

ইস্টার্ন হাউজিং হাটের হাসিল সংগ্রহকারী হিমু জাগো নিউজকে বলেন, আজ ক্রেতা কম। এক ঘণ্টায় ১০-১২টা গরুর হাসিল হচ্ছে। আগামীকাল থেকে যেহেতু সাপ্তাহিক ছুটি শুরু হবে, ক্রেতাও বাড়বে। শুক্র ও শনিবার অধিকাংশ কোরবানির পশু বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসএম/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()