সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

বিদ্যালয়ের উৎসবে ঠাঁই পেল ৬০ রকমের দেশি ফল

'খেলে ফল বারে বল'—প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ রকমের দেশীয় ফল দিয়ে হয়ে গেলো ফল উৎসব।

ফল

'খেলে ফল বারে বল'—প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ রকমের দেশীয় ফল দিয়ে হয়ে গেলো ফল উৎসব।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা ও ফল উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আলমগীর হোসেন।

ডিসি আলমগীর বলেন, 'দেশি ফলের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। দেশীয় ফলগুলোতে অনেক পুষ্টিগুণ থাকে। বিদেশি ফলে কেমিক্যাল থাকতে পারে, যা শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়।'

পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আসফিয়া বলেন,' প্রতিবছরই ফল উৎসবের আয়োজন করা হয়। স্কুলের বাচ্চারা যাতে দেশি ফলগুলো চিনতে পারে এবং পুষ্টি গুণাগুন সম্পর্কে জানতে পারে, এ কারণেই এই আয়োজন। এবছর ৬০ রকমেরও বেশি ফল দিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়েছে।'

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শ্রাবণী তার অনুভূতি প্রকাশ করে বলে, 'স্কুলে ফল উৎসব হচ্ছে। ফলগুলো দেখে খুব ভালো লাগছে। একসঙ্গে এতগুলো ফল এর আগে কখনো দেখিনি। প্রত্যেকটা ফল থেকে একটু একটু করে খেয়েছি।'

অভিভাবক নিলুফা বেগম বলেন, 'বিদ্যালয়ে এমন ব্যতিক্রমী আয়োজন খুবই ভালো লেগেছে। বাচ্চারাও অনেক আনন্দিত। বিদেশি ফলের চেয়ে দেশি ফলে বেশি গুরুত্ব দেওয়া উচিত।'

অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্ব উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত হোসেন।

মো. তরিকুল ইসলাম/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()