সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৪৯%বাতাস কিমি/ঘ

সুনামগঞ্জে ৬৫ কোটি টাকার ফসল উৎপাদন

সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের কাছে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছরই এ জেলায় আবাদ বাড়ছে। গতবারের তুলনায় চলতি মৌসুমে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি টাকা।

পরিবেশ

সুনামগঞ্জের হাওর অঞ্চলের কৃষকদের কাছে সরিষার আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছরই এ জেলায় আবাদ বাড়ছে। গতবারের তুলনায় চলতি মৌসুমে প্রায় দেড় হাজার হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি টাকা।

কম খরচে লাভ বেশি হওয়ায় জেলায় সরিষা চাষ বাড়ছে। চলতি বছর দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। জেলার কৃষক ইয়াকুব আলী ৫ বছর ধরে সরিষা চাষ করে ভাগ্য বদল করেছেন। হয়েছেন অর্থনৈতিক ভাবে লাভবান। চলতি মৌসুমে সাড়ে ৭ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ভালো হওয়ায় খুশি তিনি।

ইয়াকুব আলী জানান, ধান থেকে সরিষা চাষে লাভ বেশি। সেই সঙ্গে বাজারদরও অনেক বেশি। তবে সরকারি সুযোগ-সুবিধা পেলে এ অঞ্চলের চাষিরা আরও বেশি সরিষা উৎপাদন করতে পারবেন।

আরও পড়ুন• পাবনায় সরিষা চাষ বেড়েছে ৭০ হাজার বিঘা• শিম চাষে লাভবান শার্শার কৃষক আতাউর

চলতি মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রায় ২০ হাজার কৃষক ৪ হাজার ১০৫ হেক্টর জমিতে সরিষা চাষ করেছেন। যেখান থেকে ফলন হয়েছে ৫ হাজার ৪০০ মেট্রিক টন। যার বাজারমূল্য ৬৫ কোটি টাকা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, 'সরিষার চাষ বাড়াতে মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি মৌসুমে সরিষা থেকে প্রায় ৯১০ লিটার মধু সংগ্রহ করা হয়েছে। যার বাজারমূল্য সাড়ে ৪ লাখ টাকা।'

লিপসন আহমেদ/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটায় বন বিভাগের গাছ কেটে বেড়িবাঁধের ঢালে এক মাসে ১২ দোকান

ক্ষতিপূরণ দিয়ে ৬৭৩টি স্থাপনা সরানোর পরও কুয়াকাটার গঙ্গামতি ধোলাই মার্কেট এলাকায় পাউবোর বেড়িবাঁধের ঢাল দখল করে রাতের আঁধারে দোকান তোলা হচ্ছে, কাটা পড়ছে বন বিভাগের সৃজিত গাছ।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

শ্রীমঙ্গলে কোয়ার্টারে লুকিয়ে ছিল বিশালাকৃতির পদ্মগোখরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

৪৬ দিনের পরিচর্যায় ফুটল পদ্মগোখরার ১৪ ডিম, বের হলো বিষধর বাচ্চা

পটুয়াখালীর কলাপাড়ায় প্রথমবারের মতো অ্যানিমেল শেডে সংরক্ষণ ও পরিচর্যার পর পদ্মগোখরার ১৪টি ডিম ফুটে বাচ্চা বের হয়েছে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()