সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৩%বাতাস ৬ কিমি/ঘ

৬ হাজার টাকা ব্যয় করে আয় ৬০ হাজার, কৃষকের নতুন আশা পানিফল

জয়পুরহাট জেলার গ্রামীণ এলাকাগুলোর পতিত জলাভূমি ও আমন মৌসুমে ডুবে থাকা নিচু জমিতে এখন ব্যতিক্রম এক চাষাবাদ চলছে। ডুবে থাকা এসব জমিতে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক ফল 'পানিফল'।

জয়পুরহাট জেলার গ্রামীণ এলাকাগুলোর পতিত জলাভূমি ও আমন মৌসুমে ডুবে থাকা নিচু জমিতে এখন ব্যতিক্রম এক চাষাবাদ চলছে। ডুবে থাকা এসব জমিতে চাষ হচ্ছে পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিক ফল 'পানিফল'।

জেলার গতনশহর, পারইল, মীর্জাপুর, ধরঞ্জিসহ আশপাশের এলাকায় এ ফল চাষ হচ্ছে। জলাশয়ে ভাসমান সবুজ পাতার নিচে ধীরে ধীরে বেড়ে উঠছে বাদামি কিংবা কালচে বর্ণের এই ফল। খরচ কম, ফলন ভালো, বাজারে চাহিদাও বাড়ছে। সব মিলিয়ে পানিফল এখন জয়পুরহাটের কৃষকের নতুন আশার নাম।

মাত্র তিন মাস সময়কালের এই ফল চাষে স্বাবলম্বী হচ্ছেন এখানকার কৃষকরা। পুরুষের পাশাপাশি নারীরাও অগ্রণী ভূমিকা পালন করছেন। কৃষকরা জানিয়েছেন, নিচু জমিতে আমন মৌসুমে পানি জমে থাকায় তারা এ বিকল্প চাষ বেছে নিয়েছেন। বিঘা প্রতি মাত্র ৫-৬ হাজার টাকা খরচ করে ৪৫ থেকে ৫০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

গতনশহর গ্রামের চাষি বাবুল হোসেন বলেন, এবার প্রায় ২ বিঘা জমিতে পানিফলের চাষ করেছি। আগে এই জমিগুলো জলাবদ্ধ অবস্থায় ফাঁকা পড়ে থাকতো। এখন পানিফলের চাষ করে প্রতিদিন বাজারে ৫০-৬০ কেজি বিক্রি করছি। প্রতি কেজির পাইকারি দাম ২৫-৩০ টাকা, খুচরা বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এটি চাষে তেমন সার-কীটনাশক লাগে না, শুধু জলাশয় ও যত্ন থাকলেই ফলন ভালো হয়।

পানিফল চাষে শুধু পুরুষ নয়, অনেক নারী উদ্যোক্তাও এগিয়ে আসছেন। রোকসানা বেগম বলেন, সকালবেলা পুকুরে নেমে ফল তুলি, বিকেলে বাজারে বিক্রি করি। এতে সংসারের খরচ কিছুটা হলেও চালাতে পারছি।

স্থানীয় যুবক মেহেদী হাসান জানান, আমার আবাদযোগ্য জমি না থাকলেও এখান থেকে পাইকারি কিনে খুচরা বিক্রি করি। তাতে দিনে দেড় থেকে দুই হাজার টাকা লাভ করি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এ কে এম সাদিকুল ইসলাম জানান, জয়পুরহাট জেলায় প্রায় ৩০ হেক্টর জমিতে পানিফলের চাষ করা হয়েছে। এখনো সীমিত পরিসরে হলেও এর সম্ভাবনা বিশাল। আমরা সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করার যথাযথ উদ্যোগ নিয়েছি। চাষিদের সময়মতো পরামর্শ দিচ্ছি।

পানিফল শুধু চাষিদের জীবিকা নয়, একইসঙ্গে স্বাস্থ্য সচেতন মানুষের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. আল মামুন জানান, পানিফল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, টক্সিন দূর করে, হজম শক্তি বাড়ায়। এতে রয়েছে- ক্যালসিয়াম, পটাশিয়াম, এন্টিঅক্সিডেন্ট, ভিটামিন- সি ও বি ১২ ও আয়রন। যা হাড় ও রক্তে পুষ্টির ভারসাম্য রক্ষা করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং পেটের গ্যাস-অম্বল দূর করে।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ব্ল্যাক পড রোগে বিশ্বে কোকোর ফলন কমে ৩০ শতাংশ, রোগ সহনশীল নতুন জাত আনল পেন স্টেট

কয়েক দশকের গবেষণার পর যুক্তরাষ্ট্রের পেন স্টেট বিশ্ববিদ্যালয় রোগ সহনশীল কোকোর জাত তৈরি করে জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাগ্রোনেটিকাকে লাইসেন্স দিয়েছে, যারা মাঠে পরীক্ষা করে চাষিদের কাছে তা পৌঁছাতে চায়।

AgroPages৩ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

এল নিনোর শঙ্কায় দক্ষিণ আফ্রিকায় আট বছরে সবচেয়ে কম ভুট্টা, বাড়ছে সূর্যমুখী

প্রথম আবাদ-পরিকল্পনা জরিপে দক্ষিণ আফ্রিকায় ভুট্টার জমি ১২.৩৭ শতাংশ কমে ২৩ লাখ ৮৭ হাজার হেক্টর, সাদা ভুট্টা কমছে ১৮ শতাংশের বেশি, আর সূর্যমুখীর পরিকল্পনা বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।

ফার্মিংপোর্টাল৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

পশুখাদ্যের ৯৬ শতাংশ প্রোটিন আমদানিনির্ভর ইউরোপ, দেশি সয়াবিন-লুপিন পরীক্ষায় নতুন প্রকল্প

ইউনিভার্সিটি অব লিডসের নেতৃত্বে ৫৫ লাখ ইউরোর প্রকল্প প্রোফিড ১৩০টির বেশি সয়াবিন, লুপিন ও আলফালফার জাত যাচাই করে সেরাগুলো ৪০টি খামারে আর শূকর, মুরগি ও মাছের খাদ্যে পরীক্ষা করবে।

Agriland৩ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)