সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

পতিত জমিতে হলুদ চাষে সফল শ্যামল, দেড় লাখ টাকা লাভের আশা

বরিশালের গৌরনদীতে পতিত জমিতে কম পুঁজিতে হাইব্রিড হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মেহেদী হাসান শ্যামল খলিফা নামের এক কৃষক। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন হলুদ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

পরিবেশ

বরিশালের গৌরনদীতে পতিত জমিতে কম পুঁজিতে হাইব্রিড হলুদ চাষ করে ব্যাপক সফলতা পেয়েছেন মেহেদী হাসান শ্যামল খলিফা নামের এক কৃষক। তার সফলতা দেখে এলাকার অন্য কৃষকেরাও এখন হলুদ চাষের প্রতি আগ্রহী হয়ে উঠেছেন।

গৌরনদী পৌরসভার হরিসেনা গ্রামের তরুণ শ্যামল খলিফা জানান, নরসিংদী থেকে হাইব্রিড জাতের হলুদ এনে ৩০ শতক পতিত জমিতে চাষ করেন। এই জমিতে প্রায় ১০০ মণ ফলন হয়েছে। চাষ থেকে শুরু করে হলুদ উত্তোলণ পর্যন্ত তার ৪০ হাজার টাকা খরচ হয়েছে। প্রতি কেজি কাচা হলুদ ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। খরচ বাদ দিয়ে তিনি দেড় লাখ টাকা লাভবান হবেন বলে আশা করছেন।

শ্যামল খলিফা বলেন, ‌'যদি কৃষি অফিসের কর্মকর্তারা আমার পাশে থাকেন, তবে ব্যাপকভাবে হলুদ চাষ করতে চাই। পাশাপাশি সব চাষির মাঝে হলুদের চাষ ছড়িয়ে দিতে চাই। এ জন্য স্থানীয় কৃষি অফিসারের সহযোগিতা চাই।'

এলাকার একাধিক কৃষক জানিয়েছেন, পতিত জমিতে অল্প টাকায় হলুদ চাষ করে অনেক টাকা লাভবান হওয়া যায়, তা কৃষক শ্যামল খলিফা তাদের শিখিয়েছেন। তারাও তার মতো হলুদ চাষ করে লাভবান হতে চান।

গৌরনদী উপজেলা কৃষি অফিসার মো. সেকেন্দার শেখ বলেন, 'আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষকদের পরামর্শ ও সহায়তা দিয়ে আসছেন। যে কারণে নতুন নতুন চাষের প্রতি কৃষকেরা আগ্রহী হয়ে উঠছেন।'

শ্যামল খলিফাকে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, 'যদি অন্য কেউ হলুদ চাষ করতে চান, তাদেরও সহায়তা দেওয়া হবে।'

শাওন খান/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()