সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৩%বাতাস ৬ কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

ডাল রান্নায় শুরুতেই লবণ দেওয়া কি খারাপ?

ডাল আমাদের প্রতিদিনের খাবারের খুবই পরিচিত একটি অংশ। সহজ রান্না মনে হলেও ডাল নিয়ে রান্নাঘরে ছোট ছোট অনেক প্রশ্ন থাকে। তার মধ্যে একটি হলো - ডাল বসানোর সময় শুরুতেই লবণ দেওয়া ঠিক কি না।

ডাল আমাদের প্রতিদিনের খাবারের খুবই পরিচিত একটি অংশ। সহজ রান্না মনে হলেও ডাল নিয়ে রান্নাঘরে ছোট ছোট অনেক প্রশ্ন থাকে। তার মধ্যে একটি হলো - ডাল বসানোর সময় শুরুতেই লবণ দেওয়া ঠিক কি না।

অনেকেই মনে করেন, শুরুতেই লবণ দিলে ডাল শক্ত হয়ে যায় বা সেদ্ধ হতে বেশি সময় লাগে। আবার কেউ কেউ রান্নার শেষে লবণ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাহলে আসলে কোনটি সঠিক?

ডাল রান্নার শুরুতেই অল্প লবণ দিলে খুব বড় কোনো সমস্যা হয় না, বিশেষ করে মসুর ডালের ক্ষেত্রে। তবে ছোলা ডাল, মুগ ডাল বা মাষকলাইয়ের মতো শক্ত দানার ডালে শুরুতেই বেশি লবণ দিলে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগতে পারে। তাই অনেকেই ডাল নরম হওয়ার পর লবণ দিতে পরামর্শ দেন।

ডাল দ্রুত গলাতে চাইলে প্রথমে শুধু পানি, হলুদ ও প্রয়োজনীয় মসলা দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। ডাল নরম হয়ে এলে পরে লবণ দিলে স্বাদও ঠিক থাকে, আবার সেদ্ধ হতেও সুবিধা হয়।

১. ডাল ভালোভাবে ধুয়ে নিন।২. পানি ও হলুদ দিয়ে প্রথমে সেদ্ধ করুন।৩. ডাল নরম হলে লবণ দিন।৪. এরপর ফোড়ন বা মসলা যোগ করুন।

কখন শুরুতেই লবণ দিতে পারেন?যদি প্রেসার কুকার ব্যবহার করেন বা মসুর ডাল রান্না করেন, তাহলে শুরুতেই অল্প লবণ দিলে সাধারণত সমস্যা হয় না।

শুরুতেই লবণ দেওয়া সবসময় খারাপ নয়, তবে শক্ত ডালের ক্ষেত্রে শেষে দিলে ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ, এটি একেবারে ভুল নয়, বরং ডালের ধরন বুঝে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ।

জাগো নিউজ ২৪সূত্র

রান্নাবান্না

সম্পর্কিত খবর

রান্নাবান্না

ঘরেই বানান মিষ্টি কুমড়ার পাই: উপকরণ ও প্রণালি

ময়দা, মাখন আর সেদ্ধ মিষ্টি কুমড়া, ডিম, দুধ ও দারচিনি-জায়ফলের পুর দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৪০-৫০ মিনিট বেক করলেই তৈরি পাম্পকিন পাই।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোবিজ

নাটোরে দিনব্যাপী গুড় উৎসব, ১৬ স্টলে ঐতিহ্যবাহী গুড় ও দেশীয় পণ্য

উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের আয়োজনে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে গুড় উৎসব হয়েছে; গুড় উৎপাদক ও বিক্রেতা উদ্যোক্তারা ক্রেতার সামনে পণ্য তুলে ধরেন।

এগ্রিকেয়ার২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
রান্নাবান্না

দুই স্তরের ভাপা পিঠা: চালের গুঁড়া, নারকেল আর গুড়ে সহজ রেসিপি

সাধারণ ভাপা পিঠার বদলে দুই স্তরে নারকেল ও গুড় দিয়ে ২০ মিনিট ভাপে তৈরি করুন নরম, ঝুরঝুরে দুই স্তরের ভাপা পিঠা।

বাংলা ট্রিবিউন৩১ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)