সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৩%বাতাস ৮ কিমি/ঘ

শিমুলের তৈরি টাইলস ছড়িয়ে যাচ্ছে সারাদেশে

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় ছোটো আকারে গড়ে ওঠা উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান শিমুলের তৈরি ব্লক পার্কিং টাইলসের কারখানাটি উঁকি দিচ্ছে বিরাট সম্ভাবনার। বর্তমানে নিজ জেলার গণ্ডি

ঠাকুরগাঁও শহরের শান্তিনগর এলাকায় ছোটো আকারে গড়ে ওঠা উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান শিমুলের তৈরি ব্লক পার্কিং টাইলসের কারখানাটি উঁকি দিচ্ছে বিরাট সম্ভাবনার। বর্তমানে নিজ জেলার গণ্ডি পেরিয়ে শিমুলের তৈরি এই পার্কিং টাইলস ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

ইত্তেফাককে শিমুল জানান, ২০১১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে তিন বছর চাকরির পেছনে ছুটেও লাভ হয়নি। এরকম শিক্ষিত বেকার থাকাটাই নিজের কাছে নিজেকে বোঝা বলে মনে হচ্ছিল। শেষে হতাশ হয়ে ২০১৬ সালে প্রবাসে পারি জমান তিনি। শিমুল কাতারের একটি পার্কিং টাইলসের কোম্পানিতে চাকরি করতেন।

শিমুল বলেন, কাতারের সেই টাইলসের কোম্পানিতে আমি প্রায় তিন বছর কাজ করেছি। সে সময় খেয়াল করি, কারখানায় তৈরিকৃত পার্কিং টাইলসে ব্যবহৃত প্রধান কাঁচামাল সিমেন্ট, বালু ও নুড়ি পাথর যা আমাদের দেশ তথা নিজ এলাকাতেই বেশ সহজলভ্য। ছোটো আকারে শুরু করতে পুঁজিও তেমন লাগছে না। তখনি দেশে ফিরে এমন একটি কারখানা গড়ে তোলার সিদ্ধান্ত নেই।

তিনি আরও বলেন, ২০২০ থেকে কারখানা দেওয়ার প্রস্তুতি শুরু করি। এরপর মাত্র দুই লক্ষ টাকা পুঁজি নিয়ে ২০২১ এর ১ জানুয়ারিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করি পার্কিং টাইলসের। প্রথম থেকেই নিজ জেলায় ব্যাপক সাড়া পাই। আস্তে আস্তে পার্শ্ববর্তী জেলায় যাওয়া শুরু করে আমার পণ্য। তবে এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার পাচ্ছি।

তার কারখানায় বিপুল কর্মসংস্থানের সুযোগ হওয়াটা এখন শুধু সময়ের ব্যাপার বলে মনে করছেন এই উদ্যোক্তা। এ বিষয়ে তিনি জানান, প্রথমে ১জন শ্রমিককে কাজ শিখিয়ে তাকে নিয়ে পথচলা শুরু করলেও এখন তার কারখানায় ১৭জন শ্রমিক কাজ করছেন। সরকারি সহযোগীতা পেলে এই কারখানাটি আরও বড় করার পরিকল্পনা আছে। তখন ১৫০/২০০ শ্রমিকের কর্মসংস্থান তৈরি করা সম্ভব বলে মনে করেন এই উদ্যোক্তা।

শিমুলকে সরকারিভাবে সহযোগীতা করে তার কাজে উৎসাহ দেওয়া উচিত বলে জানান ঠাকুরগাঁও চেম্বার অফ কমার্সের পরিচালক মামুনুর রশিদ। তিনি জানান, শিমুলের মাধ্যমে বৃহত্তম কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে। তার সফলতা অন্যান্য তরুণদেরকে উদ্যোক্তা হতে উৎসাহিত করবে।

ঠাকুরগাঁও বিসিক শিল্প নগরীর উপ-ব্যবস্থাপক মো. নূরেল আলম জানান, আমরা চাই ভালো ভালো উদ্যোক্তা সৃষ্টি হোক। শিমুলের উদ্যোগ বেশ সম্ভাবনাময়। তার যেকোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।

এ বিষয়ে ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক মাহবুব আলম বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমরা শিমুলের তৈরি টাইলস কারখানা সম্পর্কে অবগত হয়েছি। আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা তার সর্বোচ্চটুকু দিয়ে শিমুলকে সহযোগীতা করব।

ইত্তেফাকসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

কুয়াকাটার চর বিজয়ে নীল ভেরডিটার ফ্লাইক্যাচার, বৃষ্টিভেজা পাখিকে সারিয়ে ছাড়লেন জেলে

কুয়াকাটার নির্জন চর বিজয়ে দেখা মিলেছে শীতের পরিযায়ী ভেরডিটার ফ্লাইক্যাচারের; প্রায় ২৩০ একরের চরে বন বিভাগ বলছে ৮-১০ প্রজাতির পাখি আর লাল কাঁকড়ার বিচরণ, কিন্তু নজরদারির লোকবল ও নৌযান নেই।

বাংলাভিশন৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

আন্দিজের ৪,৮০০ মিটার উচ্চতায় নতুন গিরগিটি, পেরুতে প্রজাতি দাঁড়াল ২৯৬

পেরুর আরেকিপা অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৮০০ মিটারের বেশি উচ্চতায় ৬-৮ সেন্টিমিটারের নতুন প্রজাতির গিরগিটি লিওলেইমাস আর্কাইপেনসিসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা; গবেষণাটি ডাইভারসিটি সাময়িকীতে প্রকাশিত।

আজকের পত্রিকা৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

জলবায়ু ঝুঁকিতে থাকা ২৫ দেশ ঋণে দেউলিয়ার পথে, ঢাকায় বললেন নাশিদ

বে অব বেঙ্গল কনভারসেশনের সমাপনীতে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেন, অভিযোজনে জাতীয় আয়ের প্রায় ৩০ শতাংশ ব্যয় করছে মালদ্বীপ; প্রবাল ও ম্যানগ্রোভের মতো প্রকৃতিভিত্তিক সমাধান বাঁধের চেয়ে অনেক সস্তা।

সমকাল৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)