সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাঙ্গামাটিতে বন বিভাগের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ৭

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় উদ্যানে গাছের চারা রোপণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে বন বিভাগ। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

পরিবেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে জাতীয় উদ্যানে গাছের চারা রোপণ করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েছে বন বিভাগ। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় উদ্যানের ব্যাঙছড়ি এলাকায় পরিত্যক্ত খোলা জায়গায় গাছের চারা রোপণ করার সময় সংঘর্ষ বেধে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বন বিভাগের লোকজন গাছের চারা রোপণ করতে গেলে স্থানীয় নুরুল আমিন ও তার পরিবারের লোকজন জায়গাটি তাদের নিজস্ব দাবি করে বন বিভাগকে বাধা দেয়। বন বিভাগ যেসব চারা রোপণ করেছে তা তুলে ফেলে দেন। গাছের চারা উপড়ে ফেলার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টাধাওয়া হয়। এসময় বন বিভাগ আত্মরক্ষার জন্য এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় বন বিভাগের অফিস সহকারী ওসমান গণি ও মালি লুৎফর রহমান আহত হন। পরে বন বিভাগ থেকে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়দের মধ্যে নুরুল আমিন ও তার পরিবারের সদস্য সুফিয়া বেগম, সুরমা বেগম, রিনা পারভিন ও এক কিশোরী আহত হয়েছেন বলে নুরুল আমিন দাবি করেছেন। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম মহিউদ্দিন বলেন, বিষয়টি সমাধানের জন্য রোববার (১০ নভেম্বর) সকাল ১০টায় কাপ্তাই ৫৬ই বেংগল কার্যালয়ে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে আসার জন্য ডাকা হয়েছে।

এ বিষয়ে জায়গাটির দাবিদার নুরুল আমিন বলেন, 'আমরা এ জায়গায় দীর্ঘ ৪০ বছর ধরে বসবাস করে আসছি। সম্প্রতি জেলা প্রশাসক জায়গাটি আমাদের বলে মত দিয়েছেন। কাগজপত্র আছে।'

সাইফুল উদ্দীন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()