সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

যত্রতত্র কোরবানির বর্জ্য, রাতের মধ্যে অপসারণের আশা

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন।

লাইভস্টক

মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে আজ। মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুয়ায়ী পশু কোরবানি করেছেন।

কোরবানির পশু জবাইয়ের মাধ্যমে সৃষ্টি হয় বাড়তি বর্জ্য। পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রতি বছরই নানামুখী পদক্ষেপ নিয়ে থাকে। এবারও বিশেষ ব্যবস্থায় কোরবানির দিন দুপুর থেকে বর্জ্য অপসারণ করছে দুই সিটি করপোরেশন।

ঢাকা দক্ষিণের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, কিছু ওয়ার্ডের সড়কে যত্রতত্র বর্জ্য পড়ে আছে। বিকাল পর্যন্ত সেগুলো সরানো হয়নি। তবে কিছু কিছু ওয়ার্ডের অধিকাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা উত্তর সিটির মিরপুরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সড়কে বর্জ্যের পরিমাণ কম। এরমধ্যে কয়েকটি ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। এখনো যেখানে বর্জ্য রয়েছে সেগুলো অপসারণে কাজ করছে সিটি করপোরেশন।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানিয়েছেন, কোরবানির বর্জ্যের ৮০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এরইমধ্যে ৬, ১৩, ১৯, ২৫, ৩১, ৪৪, ৪৫, ৪৬, ৫২, ৫৩ এবং ৫৪ নাম্বার ওয়ার্ডে শতভাগ বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোও রাতের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি।

এরআগে সকালে বর্জ্য অপসারণে সবার সহযোগিতা কামনা করে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, ঢাকাবাসীকে অনুরোধ করবো- আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা নির্দিষ্ট স্থানে বর্জ্য রেখে দিন। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এরইমধ্যে মাঠে নেমেছে। জনগণের সহযোগিতা পেলে আশা করি খুব শিগগির সব বর্জ্য অপসারণ করতে পারবো।

এরপর রাজধানীর শাহীনবাগ এলাকা পরিদর্শনে গিয়ে রাস্তার পাশে বর্জ্যের স্তুপ দেখতে পান মেয়র আতিকুল ইসলাম। এসময় তিনি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটির শনির আখড়া, দনিয়াসহ কয়েকটি এলাকার অধিকাংশ বর্জ্য রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। অনেকে সিটি করপোরেশনের দেওয়া ব্যাগ না পাওয়ায় যত্রতত্র আবর্জনা ফেলেছেন। ফলে সেখানে ময়লা জমে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। এছাড়াও হাটের কার্যক্রম শেষ হলেও এখনও হাটের বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

তবে এরইমধ্যে ঢাকা দক্ষিণের বর্জ্য পরিষ্কারে কাজ শুরু করেছেন সংশ্লিষ্টরা। কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণে নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে ডিএসসিসি। নিয়ন্ত্রণকক্ষে দক্ষিণ সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন সেশনে দায়িত্ব পালন করছেন।

কোরবানি পরবর্তী বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য নিয়ন্ত্রণকক্ষে জানাতে দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত নাগরিকদের অনুরোধ করেছে কর্তৃপক্ষ। নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ০১৭০৯৯০০৮৮৮ ও০ ২২২৩৩৮৬০১৪। কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত নাগরিকদের যেকোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে করপোরেশন।

বর্জ্য অসারণ প্রসঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদাত জাগো নিউজকে বলেন, আমরা বর্জ্য অপসারণে বিশেষভাবে কাজ করছি। দুপুর থেকে কাজ শুরু হয়েছে। আমাদের রাত ১০টা লাগবে না, রাত ৮টার মধ্যেই সব পরিষ্কার করে দেবো। আমাদের লক্ষ্য ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা। তবে মূল কাজ আজ রাতেই শেষ করে ফেলবো। শাহজাহানপুর হাটের সব ময়লা এরইমধ্যে পরিষ্কার করে ফেলেছি।

এর আগে সকালে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আমি সবাইকে অনুরোধ করবো সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মতভাবে যেন আমরা কোরবানি দিতে পারি। এরপর আমরা দুই মেয়র মিলে ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য সব বর্জ্য অপসারণে দুপুর ২টা থেকে কার্যক্রম শুরু করবো।

আইএইচআর/কেএসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

বাজার ব্যবস্থাপনা

ঢাকার বাজারে আটা-ময়দার দাম বাড়ল, মুরগি ও ডিম এখনো চড়া

এক মাসে খোলা আটার কেজিতে ৫ টাকা ও ময়দায় ১০ টাকা বেড়েছে; ব্রয়লার মুরগি ১৯০–২০০ টাকা কেজি আর ডিম ডজন ১৫০ টাকায় আটকে আছে দেড় মাস ধরে।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধ চেকঅফের অর্থ আর ইএসজি কর্মসূচিতে ব্যয় করা যাবে না, ঘোষণা ইউএসডিএর

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ দুগ্ধ চেকঅফ তহবিল থেকে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) উদ্যোগে অর্থায়ন বন্ধ করেছে এবং অন্য সব পণ্যের চেকঅফেও একই নিয়ম প্রয়োগের নির্দেশ দিয়েছে।

usda১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাদ্য সংকটে হাইতির ১৩ হাজার পরিবারে পৌঁছাচ্ছে বীজ ও ছোট গবাদিপশু

আঞ্চলিক মানবিক তহবিলের অর্থায়নে এফএওর জরুরি খাদ্য উৎপাদন কর্মসূচি হাইতির তিনটি সবচেয়ে সংকটাপন্ন বিভাগে ২০৫ টনের বেশি বীজ ও ১ লাখ ৬০ হাজারের বেশি ছোট প্রাণী বিতরণ করছে।

এফএও নিউজরুম১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()