সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৮%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৬ মিমি

হাটে উঠেছে কোরবানির পশু, ক্রেতা কম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে বিক্রির জন্য হাটে তোলা শুরু হয়েছে কোরবানির পশু। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। শেষ মুহূর্তে তীব্র গরমে গরুর হজম সমস্যা ও হিট স্ট্রোকের ঝুুঁকি এড়াতে খাবারের ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

লাইভস্টক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঝিনাইদহে বিক্রির জন্য হাটে তোলা শুরু হয়েছে কোরবানির পশু। তবে এখনো জমে ওঠেনি বেচাকেনা। শেষ মুহূর্তে তীব্র গরমে গরুর হজম সমস্যা ও হিট স্ট্রোকের ঝুুঁকি এড়াতে খাবারের ক্ষেত্রে বিশেষ সতর্কতার পরামর্শ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা সদরের সার্কিট হাউজ পাড়া, ধানহাড়িয়া, হাটগোপালপুর, শৈলকুপা, হরিণাকুন্ডুসহ অন্যান্য উপজেলায় এবার কোরবানির জন্য মাঝারি ও ছোট সাইজের গরু বেশি পালন করা হয়েছে। তবে গরু পালনে খরচ বেশি হয়েছে বলে জানান খামারিরা।

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, চলতি বছর জেলায় ২৩ হাজার ১২৬টি খামারে এক লাখ ১১ হাজার ৮৪৮টি গরু প্রস্তুত করা হয়েছে, যা গতবছরের তুলনায় ১৪ হাজার ৮৭টি বেশি। তবে এসব খামারের মধ্যে ৯০ শতাংশই পারিবারিক ক্ষুদ্র ও ছোট খামার। জেলায় কোরবানির গরুর চাহিদা রয়েছে প্রায় ৬৬ হাজার। এবার জেলায় ২৬টি পশুহাট বসছে। এরমধ্যে স্থায়ী হাট ২২টি ও অস্থায়ী চারটি।

শহরের সার্কিট হাউজ পাড়ার একটি খামারের শ্রমিক আজিজুর রহমান। তিনি জাগো নিউজকে বলেন, 'আমাদের খামারে ২৫টি গরু আছে। যার মধ্যে ২০টি বিক্রির উপযোগী। একেকটির দাম হবে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা। বাজার ভালো হলে দামও ভালো পাবো।'

সদরের ধানহাড়িয়া এলাকার খামারি পিলুয়ার রহমান বলেন, 'এক বছর আগে খামারে বড় আকারের একটি ও ছোট আকারের একটি গরু পালন করেছিলাম। বাড়িতে দাম বলেছিল যথাক্রমে দুই লাখ ১০ হাজার ও এক লাখ ৩০ হাজার টাকা। ভালো লাভের আশায় ঢাকার গাবতলী হাটে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেই গরু বিক্রি করতে হয়েছিল এক লাখ ৭০ ও এক লাখ ১৮ হাজার টাকায়। খরচের টাকাও ওঠেনি। তাই এবার ছোট সাইজের তিনটি গরু পালন করেছি। আশা করছি দাম ভালো হলে লাভ করতে পারবো।'

সদর উপজেলার গোয়ালপাড়া, বৈডাঙ্গা পশুহাট ঘুরে দেখা যায়, বাজারে গরুর সরবরাহ তুলনামূলক কম। ক্রেতাদের বেশিরভাগই আসছেন গরু দেখতে ও বাজার সম্পর্কে ধারণা নিতে। তবে ঈদের এক সপ্তাহ আগে বেচাবিক্রি পুরোদমে জমে উঠবে বলছেন তারা বিক্রেতারা।

বৈডাঙ্গা হাটে আসা রতনপুর গ্রামের ব্যবসায়ী মোহাম্মদ কৌশিক বলেন, 'ঈদের এখনো বেশ কয়েকদিন বাকি। বাজারে এসে ঘুরে ঘুরে দেখছি কেমন গরু আসছে, দামইবা কেমন। কিনবো ঈদের কয়েকদিন আগে।'

গরু বিক্রেতা মিন্টু বলেন, বিক্রির জন্য তিনটি গরু হাটে এনেছি। কিন্তু ক্রেতা খুবই কম। কখন বিক্রি হবে বুঝতে পারছি না।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত কুমার ব্যানার্জী বলেন, বর্তমান গরম আবহাওয়া স্বাস্থ্যবান গরুর জন্য ঝুঁকিপুর্ণ। দানাদার খাবার বেশি দিলে হজমে সমস্যা হতে পারে। হিট স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। তাই খুবই সতর্কতার সঙ্গে কাঁচা ঘাস, তরল ও আঁশজাতীয় খাবার দিতে হবে। যতটা সম্ভব দানাদার খাবার এড়িয়ে যেতে হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()