সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

রিপনের ব্যতিক্রমী উদ্যোগে সবজি চাষে সফলতা

বরিশাল নদীবন্দরের ঘাটের শ্রমিকদের (কুলি-কলম্যান) মাদক ও জুয়া থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে লঞ্চ টার্মিনাল এলাকার পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ ও ফুল-ফলের গাছ রোপণ করে সফলতা পেয়েছেন রিপন হাওলাদার। লঞ্চঘাটের শ্রমিকদের নিয়ে ফুল ও ফলের ক্ষেত করে বরিশালে প্রশংসায় ভ

শাকসবজি

বরিশাল নদীবন্দরের ঘাটের শ্রমিকদের (কুলি-কলম্যান) মাদক ও জুয়া থেকে দূরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে লঞ্চ টার্মিনাল এলাকার পরিত্যক্ত জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষ ও ফুল-ফলের গাছ রোপণ করে সফলতা পেয়েছেন রিপন হাওলাদার। লঞ্চঘাটের শ্রমিকদের নিয়ে ফুল ও ফলের ক্ষেত করে বরিশালে প্রশংসায় ভাসছেন রিপন।

বরিশাল লঞ্চঘাট ঘুরে দেখা গেছে, ৩ নম্বর গেট দিয়ে বন্দর ভবনের ভেতর দিয়ে পন্টুনে যেতে পরিত্যক্ত বিভিন্ন স্থানে বাহারি রঙের ফুল গাছের সারি। পাশেই আবার বিভিন্ন ধরনের সবজির বাগান। যা সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি নদীবন্দর এলাকার দৃশ্যপট পাল্টে দিয়েছে।

বরিশাল-ঢাকা নৌ-রুটের পারাবত লঞ্চের কলম্যান ইমাম হোসেন বলেন, 'সংবাদকর্মী রিপন ভাইয়ের সহযোগিতায় এবার কিছু হাইব্রিড শিমের বীজ রোপণ করেছি। মাত্র পাঁচটি শিমের বীজ রোপণ করে যা ফলন পেয়েছি, তা অবিশ্বাস্য। দুই-আড়াই মাস আগে রোপণ করা এ শিম গাছগুলো এখন থোকায় থোকায় ফল দিচ্ছে।'

ইমাম হোসেন বলেন, 'রাসায়নিক সার না ব্যবহার করেও এত বেশি ফলন পাওয়া সম্ভব। এটি আমি প্রথমবার দেখলাম। এখন তো আমার এ শিমের কথা শুনে স্থানীয় কৃষকরা এসে দেখে যাচ্ছেন। অনেকেই বলছেন, আগামী মৌসুমে এ শিমের চাষ করবেন।'

শ্রমিক কালু বলেন, 'বিকেল থেকে রাত পর্যন্ত লঞ্চঘাটে কাজ থাকলেও সকাল থেকে দুপুর পর্যন্ত তাস খেলে অলস সময় পার করতাম। পরে ঘাটের পরিচিত মুখ রিপন ভাইয়ের পরামর্শে বিভিন্ন ফুল-ফলের চারা রোপণ করি। এসব গাছে বিভিন্ন ধরনের ফুল-ফল ধরেছে। যা দেখে নিজেরই ভালো লাগে। দিনের অধিকাংশ সময় ঘাটের শ্রমিকরা মিলে ক্ষেত পরিচর্যার কাজ করি।'

সংবাদকর্মী রিপন হাওলাদার বলেন, 'একটি সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে লঞ্চঘাটে পথশিশুদের নিয়ে কাজ করছি। দেখলাম লঞ্চঘাটের শ্রমিকরা কাজ শেষে শুয়ে-বসে থাকেন। কেউ আবার মাদক ও জুয়ায় আসক্ত। তাই খারাপ সংস্পর্শ থেকে দূরে রাখতে নদীবন্দর ভবনের সামনে বাগান করার সিদ্ধান্ত নিই।'

তিনি বলেন, 'প্রথমে ময়লা-আবর্জনায় ভরা জমি পরিষ্কার করে লাউ চাষ করার জন্য উৎসাহ দিই। লাউ গাছ রোপণের পর সঠিকভাবে পরিচর্যা করায় অনেক লাউ ধরে। যেগুলো শ্রমিকরা নিজেরা খাওয়ার পাশাপাশি আমাদেরও দিয়েছে। এরপর থেকে নিয়মিত তারা সেখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে আসছেন।'

রিপন আরও বলেন, 'আমাদের সহকর্মীরা বিভিন্ন স্থান থেকে বীজ সংগ্রহ করে দিচ্ছে। বাগানে বিভিন্ন ধরনের ফুল-ফলের গাছ, বোম্বাই মরিচ, হাইব্রিড শিম, দেশীয় প্রজাতির শিমসহ বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। প্রথমবার হিসেবে হাইব্রিডি শিম রোপণ করে ভালো ফলন হয়েছে। কয়েকটি গাছ থেকে প্রায় ১০০ কেজি শিম হয়েছে। যা ঘাটের শ্রমিক থেকে শুরু করে সবাইকে দেওয়া হয়েছে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()