সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩০°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৯%বাতাস ৫ কিমি/ঘ

পাকা আমের মালপোয়া পিঠা

আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমের পুষ্টিগুণও অনেক। যা শরীরের জন্য উপকারী। এখনই সময় আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করার।

আম খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আমের পুষ্টিগুণও অনেক। যা শরীরের জন্য উপকারী। এখনই সময় আম দিয়ে বিভিন্ন পদ তৈরি করার।

পাকা আমের পুডিং, আমসত্ত্ব, পানীয়, পায়েসসহ বিভিন্ন পদ কমবেশি সবাই খেয়েছেন। চাইলে পাকা আম দিয়ে মালপোয়া তৈরি করে খেতে পারেন। এটি একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। জেনে নিন রেসিপি-

১. ময়দা ২০০ গ্রাম২. মৌরি ১ চা চামচ৩. এলাচ ১ চা চামচ৪. ঘি ১ কাপ৫. পানি ২৫০ মিলিলিটার৬. খোয়া ক্ষীর ৫০ গ্রাম৭. সুজি ১০০ গ্রাম৮. বেকিং পাউডার আধা চা চামচ৯. দুধ আধা লিটার১০. চিনি ২৫০ গ্রাম১১. আমরস ১০০ মিলি লিটার ও১২. জাফরান সামান্য।

আরও পড়ুন

প্রথমেই আমরস তৈরি করে নিতে হবে। এজন্য লাগবে- এলাচ গুঁড়া ১/৪ চা চামচ, জাফরান ১ চিমটি, আম ২টি, দুধ ১-২ টেবিল চামচ ও চিনি ১ টেবিল চামচ। আম ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ব্লেন্ড এলাচ গুঁড়া মিশিয়ে নিতে হবে।

আম খুব মিষ্টি না হলে ১ টেবিল চামচ চিনি গুঁড়া মিশিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে মিশ্রণটা ঢেলে রেফ্রিজারেটরে রেখে দিতে হবে। তারপর বাটিতে ঢেলে জাফরান ছড়িয়ে দিয়ে গার্নিশ করতে হবে। ব্যাস তৈরি আমরস।

এবার চিনির সিরা তৈরি করে নিতে পানিতে চিনি মিশিয়ে ফুটিয়ে নিন। চিনি পুরো গলে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এবার উপর থেকে এক চা চামচ দুধ দিন। স্বচ্ছ কাচের মতো রস ফুটে ফুটে গাঢ় হলে নামিয়ে সরিয়ে রাখুন।

এবার মালপোয়ার ব্যাটার তৈরির পালা। এজন্য শুকনো পাত্রে সুজি, ময়দা, খোয়া ক্ষীর, মৌরি, ছোটো এলাচের গুঁড়ো, দুধ ভালো করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন।

এবার কিছুক্ষণ রেখে দিন ব্যাটার। এতে ফ্লেভার ভালো হবে। তারপর প্যানে ঘি ও তেল গরম করে ব্যাটার দিয়ে ছোট ছোট করে মালপোয়া ভেজে নিন বাদামিরঙা করে।

তারপর রসে ডুবিয়ে রাখুন ১০ মিনিট। রস থেকে তুলে উপরে আমরস মাখিয়ে নিন ভালো করে। পরিবেশনের আগে আমের মালপোয়ার উপরে বাদাম, জাফরান ও পেস্তা কুচি ছড়িয়ে দিন।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

স্ক্যাব রোগে কাশ্মীরের ভালো আপেল কম, উৎসবের চাহিদা মেটাতে পারছে না মান্ডি

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, স্ক্যাব রোগ ছড়িয়ে পড়ায় এখন মান্ডিতে আসা কাশ্মীরি আপেলের ৫০ থেকে ৬০ শতাংশই বি ও সি গ্রেডের, অথচ দিওয়ালির আগে এ গ্রেডের উপহার প্যাকের চাহিদা ভালো।

ইকোনমিক টাইমস১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

বিনা খরচের স্যাটেলাইট ছবিতে খেতের খবর, সপ্তাহে একবার হোয়াটসঅ্যাপে পরামর্শ

ভারতের নাগপুরের স্টার্টআপ বর্ষাকৃষি স্যাটেলাইট প্রযুক্তিতে কৃষকের নিজের খেতের ১৮ মাসের ছবি পড়ে সবুজভাব ও বৃষ্টি মিলিয়ে দেখে, তারপর সপ্তাহে একটি ছোট হোয়াটসঅ্যাপ বার্তায় জানায় কী দেখতে হবে।

Rural Voice১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ইসলাম

স্পেনের জলপাই খামারে আন্দালুসের ইসলামি ঐতিহ্য তুলে ধরছেন এক মুসলিম দম্পতি

মালাগার কাছে ৩৫ একরের খামারবাড়ি কিনে ‘হাউস অব আন্দালুস’ গড়ছেন হেনরিয়েটা সোভাতি ও ইমাম আজমল মাসরুর; সেখানে ৪০০ জলপাইগাছ, পরিকল্পনা কোরআনিক বাগান ও গ্রন্থাগারের।

বার্তা২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)