সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বৃষ্টি হোক বা রোদ, আনারসের সালাদেই মিলবে প্রশান্তি

গ্রীষ্ম কিংবা বর্ষা; বাংলার আবহাওয়ায় কখনো চড়া রোদ, কখনো ঝমঝম বৃষ্টি। এমন বৈচিত্র্যপূর্ণ দিনে শরীর যেমন চায় কিছুটা ঠান্ডা আরাম, তেমনি জিভ খোঁজে হালকা ঝাল-টক-মিষ্টি স্বাদের কিছু। ঠিক এমন সময়ের জন্যই পারফেক্ট এক রেসিপি হতে পারে আনারসের সালাদ। সহজ উপকরণ, ঝটপট প্রস্তুতি আর চোখ জুড়ানো রঙিন এই সালাদ শুধু স

ফল

গ্রীষ্ম কিংবা বর্ষা; বাংলার আবহাওয়ায় কখনো চড়া রোদ, কখনো ঝমঝম বৃষ্টি। এমন বৈচিত্র্যপূর্ণ দিনে শরীর যেমন চায় কিছুটা ঠান্ডা আরাম, তেমনি জিভ খোঁজে হালকা ঝাল-টক-মিষ্টি স্বাদের কিছু। ঠিক এমন সময়ের জন্যই পারফেক্ট এক রেসিপি হতে পারে আনারসের সালাদ। সহজ উপকরণ, ঝটপট প্রস্তুতি আর চোখ জুড়ানো রঙিন এই সালাদ শুধু স্বাদে নয়, মনেও জোগাবে প্রশান্তি। খাবারের শুরুতে হোক বা মাঝপথে, আনারসের এই রসালো আয়োজন দিনটাকে করে তুলবে আরও সতেজ, আরও প্রাণবন্ত। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই সহজ অথচ মনভোলানো রেসিপিটি।

যা লাগবেপাকা আনারসের ছোট টুকরো – ৩ কাপটাটকা আনারসের রস – ১ কাপবিট লবণ – আধা চা-চামচ (স্বাদ অনুযায়ী বাড়ানো-কমানো যেতে পারে)চিনি – ২ টেবিল চামচকাঁচা মরিচ বা শুকনা মরিচ – ২টি (ঝালপছন্দ অনুযায়ী পরিবর্তনযোগ্য)

প্রস্তুত প্রণালি:একটি বড় বাটিতে আনারসের টুকরোগুলো রাখুন। এরপর তাতে ঢেলে দিন আনারসের রস। এর সঙ্গে বিট লবণ, চিনি ও কুচি করে কাটা কাঁচা মরিচ বা গুঁড়া করা শুকনা মরিচ যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যেন স্বাদগুলো একত্রে মিশে এক অনন্য টক-ঝাল-মিষ্টি অনুভূতি তৈরি করে।

মেশানো হয়ে গেলে এই সালাদটি ফ্রিজে রেখে দিন অন্তত এক ঘণ্টার জন্য। ঠান্ডা হয়ে এলে পরিবেশন করুন ছোট ছোট বাটিতে। চাইলে ওপর থেকে কিছুটা মিষ্টি দই বা পুদিনা পাতার কুচিও ছিটিয়ে দিতে পারেন বাড়তি স্বাদের জন্য।

এই সালাদ শুধু খেতে ভালোই নয়, দেখতে দারুণ আকর্ষণীয়। তাই অতিথি আপ্যায়নে কিংবা রোজকার মেনুতে একটু বৈচিত্র্য আনতে আনারসের এই টক-ঝাল সালাদ হতে পারে আপনার নির্ভরতার নাম।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()