সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

আলোকচিত্র প্রদর্শনীতে পুরস্কৃত হলেন রাব্বি ইসলাম

'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব, গ্রীন লিড এবং সোনালী বায়োপ্লাস্টিকস সারাদেশে আয়োজন করে 'প্লাস্টিক ব্যবহার হ্রাসে সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী'।

পরিবেশ

'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষ্যে বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস দূতাবাস, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক ক্লাব, গ্রীন লিড এবং সোনালী বায়োপ্লাস্টিকস সারাদেশে আয়োজন করে 'প্লাস্টিক ব্যবহার হ্রাসে সচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী'।

গত ২ জুন প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ সুলতান উল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং রাবি ফটোগ্রাফিক ক্লাবের সদস্যরা।

প্রদর্শনীতে রাজশাহী ডিভিশনের সেরা পাঁচ ছবির মধ্যে একজন হিসেবে পুরস্কার পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী মো. রাব্বি ইসলাম। তার হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ সুলতান উল ইসলাম।

আরও পড়ুন

আগামী ৬ জুন সকাল দশটা থেকে রাজধানীর গুলশান দুইয়ের জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে চূড়ান্ত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

পুরস্কার প্রাপ্তি সম্পর্কে মো. রাব্বি ইসলাম বলেন, 'ছবি তোলা আমার খুবই পছন্দের কাজগুলোর মধ্যে একটি। আমি যখন আমার ছবির মাধ্যমে কোথাও সম্মানিত হই; তখন ভীষণ ভালো লাগে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সচেতনতামূলক প্রদর্শনীর অংশ হতে পেরে ভালো লেগেছে। দিনব্যাপী প্রদর্শনীতে শিক্ষার্থীদের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে।'

তিনি বলেন, 'প্লাস্টিকের ব্যবহার কমিয়ে না আনতে পারলে আমাদের মানব সভ্যতা হুমকির মুখে পড়বে। পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতে এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আগামী ৬ জুন চূড়ান্ত প্রদর্শনীতে সবাইকে আমন্ত্রণ জানাই। সবার দোয়া প্রার্থনা করছি।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()