সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯২%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

অজগর নিয়ে বেদেদের চাঁদাবাজি, উদ্ধারের পর অবমুক্ত

বেদেদের কাছ থেকে ছয়ফুট দৈর্ঘ্যরে দুটি অজগর সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর স্বেচ্ছাসেবকরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবন এলাকায় সাপ দুটিকে অবমুক্ত করা হয়।

পরিবেশ

বেদেদের কাছ থেকে ছয়ফুট দৈর্ঘ্যরে দুটি অজগর সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর স্বেচ্ছাসেবকরা। শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন লেম্বুরবন এলাকায় সাপ দুটিকে অবমুক্ত করা হয়।

দুদিন আগে কলাপাড়া পৌর শহরে কয়েকজন বেদে সম্প্রদায়ের লোকরা দোকানদারদের কাছে অজগরের ভয় দেখিয়ে টাকা দাবি করে আসছিল। চাঁদাবাজির সময় সাপ দুটিকে উদ্ধার করা হয়।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, দু-তিন দিন আগে আমরা কলাপাড়া পৌরশহর থেকে সাপ দুটিকে উদ্ধার করি। স্থানীয় দোকানদাররা আমাদের ফোন করে বলেন যে এখানে বেদে সম্প্রদায়ের কিছু মানুষ সাপের ভয় দেখিয়ে টাকা চাচ্ছে। পরে আমরা বন বিভাগের সবাইকে তাদেরকে আটক করে সাপগুলো উদ্ধার করি। প্রাথমিক চিকিৎসা শেষে অবমুক্ত করি।

রাকায়েত আরও বলেন, এর আগেও আমরা বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। স্বেচ্ছাসেবক হিসেবে আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণের চেষ্টা করছি।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগো নিউজকে বলেন, অ্যানিমেল লাভার্স দীর্ঘদিন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করে আসছে। তারা প্রশংসা কুড়ানোর মতো অনেক কাজ করছে। আমরা সার্বক্ষণিক তাঁদের সহযোগীতা করছি। আমাদের সবার উচিৎ তাঁদের মত প্রত্যেক মানুষের বন্যপ্রাণীকে ভালোবাসা।

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()