সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

মাগুরায় কুমড়ো ফুুল বিক্রি করে বাড়তি আয়

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে কুমড়ো ফুুল বিক্রি করেন জাহেদা বেগম। জীবিকার তাগিদে বাড়ির আঙিনায় লাগানো কুমড়ো গাছ থেকে ফুল ছিঁড়ে এনে বিক্রি করেন তিনি। এতে তার ৫০০-৬০০ টাকা আয় হয়। মাঝে মাঝেই তিনি এ ফুুল বিক্রি করেন। জাহেদা বেগম ছাড়াও এলাকার অনেকেই কুমড়ো ফুুল বিক্রি করে থাকেন। সৌখিন

শাকসবজি

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে কুমড়ো ফুুল বিক্রি করেন জাহেদা বেগম। জীবিকার তাগিদে বাড়ির আঙিনায় লাগানো কুমড়ো গাছ থেকে ফুল ছিঁড়ে এনে বিক্রি করেন তিনি। এতে তার ৫০০-৬০০ টাকা আয় হয়। মাঝে মাঝেই তিনি এ ফুুল বিক্রি করেন। জাহেদা বেগম ছাড়াও এলাকার অনেকেই কুমড়ো ফুুল বিক্রি করে থাকেন। সৌখিন বিক্রেতা হিসেবেই তাদের গণ্য করা হয়।

জানা যায়, কুমড়ো ফুল দেখতে উজ্জ্বল হলুদ রঙের। এটি বিভিন্নভাবে খাওয়া যায়। ভেজে, সেদ্ধ করে বা বেসন দিয়ে বড়া তৈরি করে খাওয়া হয়। এটি পুষ্টিগুণে ভরপুর। এতে ক্যালোরি ও ফ্যাট কম কিন্তু ভিটামিন ও ফাইবার বেশি। যা হজমে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে। কুমড়ো লতায় পুরুষ ও স্ত্রী দুই ধরনের ফুল ফোটে। শুধু স্ত্রী ফুল থেকে ফল ধরে। তাই পুরুষ ফুল সংগ্রহ করে বিক্রি করা হয়।

গৃহিণীরা জানান, কুমড়ো ফুলের বড়া বেসনে ডুবিয়ে ভেজে মচমচে করে খাওয়া হয়। কুমড়োর ফুল বেঁটে বড়া তৈরি করেও খাওয়া যায়। এ ছাড়া এটি সেদ্ধ করে বা বেটে বিভিন্ন রান্নায় ব্যবহার করা যায়।

আরও পড়ুনআনারকলি ফল চাষে সফল ঝিনাইদহের স্টালিন পাকুন্দিয়ায় গাছ আলু চাষে বদলাচ্ছে কৃষকের জীবন

কুমড়ো ফুল বিক্রেতা জাহেদা বেগম বলেন, ‌'পেটের তাগিদে আঙিনায় লাগানো কুমড়ো গাছ থেকে ফুল ছিঁড়ে এনে বিক্রি করি। এ মৌসুমে কুমড়ো ফুল এবং কুমড়ো থেকে ভালোভাবে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে থাকি। কুমড়ো গাছের পুরুষ ফুল বেছে বেছে সরকারি কলেজ রোডের পাশে বসে বিক্রি করি। এই ফুল উৎপাদন করা মোটামুটি সহজ। বর্তমানে প্রচুর মানুষ কুমড়ো ফুল কিনছেন।'

কুমড়ো ফুল ক্রেতা আলফাজ কাজী বলেন, 'আমার ছেলে-মেয়ে কুমড়ো ফুলের চপ ও বড়া খেতে খুবই পছন্দ করে। গ্রামে বাড়ির পাশে উৎপাদন করতাম। শহরে থাকায় কুমড়ো ফুল বাজার অথবা শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে কিনতে হয়। বর্তমানে ফুলের চাহিদা বাড়ায় অনেক কৃষক বাণিজ্যিকভাবে চাষ করছেন। তারা দারুণ সফলতা পাচ্ছেন। আমার জানা মতে, তারা কুমড়ো ফুল বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন।'

ডা. অনন্যা শাঁখারী বলেন, 'কুমড়ো ফুলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা আছে। ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। উচ্চ ফাইবারের কারণে হজম প্রক্রিয়া উন্নত করে। কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। ক্যালোরি ও ফ্যাট কম থাকায় এটি স্বাস্থ্যকর খাবার। এই ফুল খেলে ত্বক উজ্জ্বল থাকে। নারীদের জন্য খাবারটি দারুণ কার্যকরী।'

মো. মিনারুল ইসলাম জুয়েল/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()