সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ৫ কিমি/ঘ

গুটি ইউরিয়ার সঠিক ব্যবহার : শেষ পর্ব

ধান চাষে সার একটি অত্যাবশকীয় বস্তু। সার ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব হয়ে পড়ে। এমনকী ধান চাষে সারের সুষম, পরিমিত, সময়মত ও নিয়মমাফিক ব্যবহারও অতীব গুরুত্বপূর্ণ। ধান চাষে গুট

ধান চাষে সার একটি অত্যাবশকীয় বস্তু। সার ছাড়া ফসলের উৎপাদন বৃদ্ধি অসম্ভব হয়ে পড়ে। এমনকী ধান চাষে সারের সুষম, পরিমিত, সময়মত ও নিয়মমাফিক ব্যবহারও অতীব গুরুত্বপূর্ণ। ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহার করে সুষম মাত্রায় জমিতে সার ব্যবহার নিশ্চিত করা যায়। জেনে নিন গুটি ইউরিয়ার সঠিক ব্যবহার। আজ পড়ুন শেষ পর্ব-

রোপণকৃত ধানের জন্যএলোমেলোভাবে রোপণকৃত ধানের জমিতেও গুটি ইউরিয়া প্রয়োগ করা যেতে পারে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক গুটি একটি স্থানে স্থাপনের পর ৪০ সেন্টিমিটার (১৬ ইঞ্চি) দূরত্ব বজায় রেখে ডানে-বায়ে এবং সামনের দিকে গুটি স্থাপন করে এগিয়ে যেতে হবে। এতে হয়তো প্রতি গোছার সমদূরত্বে গুটি স্থাপন সম্ভব না-ও হতে পারে। কিন্ত ফলনের দিক থেকে ফসল ভালোই হয়ে থাকে।

সুফল লাভে অবশ্য করণীয়• ইউরিয়া ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব সার ব্যবহার করুন।• উচ্চ ফলনশীল জাতের ভালো বীজ ব্যবহার করুন।• যে জমিতে পানি কম চুষে যায়, সে সব জমিতে গুটি প্রয়োগ করুন। বেলে মাটিতে গুটি ইউরিয়া ব্যবহার করবে না।• ভালো ফলনের জন্য লাইনে রোপণকৃত ধানে গুটি ইউরিয়া প্রয়োগ করুন।• সময়মত পোকামাকড় দমন করুন।• সময়মত সেচ দিন যাতে পানির অভাব না হয়।• সময়মত আগাছা দমন করুন।

অন্যান্য ব্যবহারবাঁধাকপি, ফুলকপি এবং বেগুন চাষে ইউরিয়ার পরিমাণ থেকে শতকরা ১০-২০ ভাগ কম পরিমাণ গুটি ইউরিয়া প্রয়োগ করেও লাভজনক ফলন পাওয়া গেছে। কিছু কিছু কৃষক মাছ চাষেও পুকুরে গুটি ইউরিয়া ব্যবহার করছেন। ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুড়া ইউরিয়া চেয়ে গুটি ইউরিয়ার ব্যবহার একটি লাভজনক প্রযুক্তি।

পার্থক্য• গুঁড়া ইউরিয়ার কার্যকারিতা মাত্র শতকরা ৩০ ভাগ। গুটি ইউরিয়ার কার্যকারিতা প্রায় শতকরা ৬০-৭০ ভাগ।• গুঁড়া ইউরিয়া নাইট্রোজেন গ্যাস আকারে উড়ে যায়। গুটি ইউরিয়া নাইট্রোজেন গ্যাস আকারে উড়ে যেতে পারে না।• গুঁড়া ইউরিয়া পানির সাথে চুঁয়ে মাটির গভীরে চলে যায়। গুটি ইউরিয়া পানির সাথে চুঁ মাটির গভীরে চলে যেতে পারে না।• গুটি ইউরিয়ার তুলনায় শতকরা ৩০-৪০ ভাগ বেশি পরিমাণে গুড়া ইউরিয়া প্রয়োগ করতে হয়।• গুঁড়া ইউরিয়া ২-৩ বার ইউরিয়া ছিটাতে হয়। গুটি ইউরিয়া একবার প্রয়োগই যথেষ্ট।• গুঁড়া ইউরিয়ায় ফসলের উৎপাদন কম হয়। গুটি ইউরিয়ায় উৎপাদন শতকরা ২০ থেকে ৩০ ভাগ বৃদ্ধি পায়।• গুঁড়া ইউরিয়ায় কৃষকের লাভ কম হয়। গুটি ইউরিয়া ব্যবহারে অধিক লাভ হয়।• গুঁড়া ইউরিয়া বাতাস ও পানি দূষণ করে। গুটি ইউরিয়ায় বাতাস ও পানি পরিষ্কার থাকে।• গুঁড়া ইউরিয়ায় আগাছা বেশি হয়। গুটি ইউরিয়ায় আগাছা কম হয়।

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

২০ হাজার কৃষি উদ্যোক্তা গড়বে পার্টনার প্রকল্প, ৬০ শতাংশই নারী

কৃষি বিপণন অধিদপ্তরের পার্টনার প্রকল্পে ৬৪ জেলার ২০৮ উপজেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী ২০ হাজার কৃষি উদ্যোক্তা তৈরির কাজ চলছে; এ পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ৬,৮৭৫ জন, প্রক্রিয়াজাতকরণ যন্ত্র কিনতে মিলবে ৭০ শতাংশ ভর্তুকি।

বাসস১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

বাঁশখালী-আনোয়ারা-পটিয়ায় মাঠে নামার অপেক্ষায় ৮ হাজার লবণচাষি, আমদানিতে দামের শঙ্কা

দক্ষিণ চট্টগ্রামের ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছেন আট হাজার চাষি; আবহাওয়া অনুকূলে থাকলে আগামী সপ্তাহেই মাঠে নামবেন তাঁরা, তবে আমদানির সিদ্ধান্তে ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তা।

আমার দেশ১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

ঠাকুরগাঁওয়ের হিমাগারে ৩২২ কিলোওয়াট সৌরবিদ্যুৎ, মৌসুমের বাইরে যাবে জাতীয় গ্রিডে

ঠাকুরগাঁও সদরের লক্ষী কোল্ডস্টোরেজে নিজস্ব অর্থায়নে এক কোটি ২৫ লাখ টাকায় ৩২২ কিলোওয়াটের সৌর প্যানেল বসানো হয়েছে; এতে হিমাগারের নিজের বিদ্যুতের চাহিদা মিটবে, আর মৌসুমের বাইরে উৎপাদিত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে।

জাগো নিউজ ২৪১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)