সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৫%বাতাস ৫ কিমি/ঘ

চালকুমড়া দিয়ে বানান চিংড়ির তরকারি

বাজারে এখন সহজেই মিলছে কচি চালকুমড়া। বাঙালি রান্নাঘরের পরিচিত এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু পদ। সাধারণত কচি চালকুমড়া দিয়ে পাতলা ঝোল রান্না করা হলেও, একটু ভিন্ন স্বাদ আনতে চিংড়ি ও নারিকেলের দুধ দিয়ে তৈরি করতে পারেন দারুণ মজাদার একটি তরকারি।

বাজারে এখন সহজেই মিলছে কচি চালকুমড়া। বাঙালি রান্নাঘরের পরিচিত এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু পদ। সাধারণত কচি চালকুমড়া দিয়ে পাতলা ঝোল রান্না করা হলেও, একটু ভিন্ন স্বাদ আনতে চিংড়ি ও নারিকেলের দুধ দিয়ে তৈরি করতে পারেন দারুণ মজাদার একটি তরকারি।

কচি চালকুমড়ার কোমল স্বাদ, চিংড়ির মজাদার ফ্লেভার আর নারিকেলের দুধের ঘন ঝোলে তৈরি হয় অসাধারণ একটি পদ। দুপুরের গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগেবে, ঠিক তেমনি অতিথি আপ্যায়নেও এটি হতে পারে বিশেষ আকর্ষণ।

অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপেই তৈরি করা যায় এই সুস্বাদু কচি চালকুমড়া-চিংড়ির নারিকেল তরকারি, যা একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে।

কচি চালকুমড়ার খোসা ছাড়িয়ে একটু মোটা করে গোল গোল চাকা করে কেটে নিন। ভালো করে ধুয়ে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে কড়াইয়ের তেলে হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। এবার পরিষ্কার করা বড় চিংড়ি মাছেও সামান্য লবণ-হলুদ মাখিয়ে একই তেলে হালকা ভেজে তুলে নিন। কড়াইয়ে বাকি তেলে পেঁয়াজ, আদা ও রসুন বাটা দিয়ে হালকা কষিয়ে নিন। এরপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ ও অল্প পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন।

মসলা কষানো হলে মিহি নারিকেল বাটা অথবা ঘন নারিকেলের দুধ ঢেলে দিন। মিশ্রণটি ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা চালকুমড়ার চাকাগুলো কড়াইয়ে দিয়ে ঢেকে দিন। চালকুমড়া নরম হয়ে সিদ্ধ হয়ে এলে এবং ঝোল মাখামাখা ভাব ধারণ করলে ভেজে রাখা চিংড়ি মাছ ও চেরা কাঁচামরিচ ছড়িয়ে দিন। মৃদু আঁচে আরও ৩-৪ মিনিট রেখে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)