সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

দাম না পেয়ে আলু এখন গরুর খাবার, সেখানেও বিপত্তি

পুরো দেশে আলু উৎপাদনে অনেক এগিয়ে জয়পুরহাট। কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এই জেলায় অনেক বেশি আলু চাষ করা হয়। এ অঞ্চলের জমি ও আবহাওয়াও আলু চাষের জন্য বিশেষভাবে উপযোগী। তবে খরচের তুলনায় বাজারদর কম থাকায় আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। এ অবস্থায় পশুর বিকল্প খাদ্য তালিকায় যুক্ত হয়েছে আলু।

লাইভস্টক

পুরো দেশে আলু উৎপাদনে অনেক এগিয়ে জয়পুরহাট। কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় এই জেলায় অনেক বেশি আলু চাষ করা হয়। এ অঞ্চলের জমি ও আবহাওয়াও আলু চাষের জন্য বিশেষভাবে উপযোগী। তবে খরচের তুলনায় বাজারদর কম থাকায় আলু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। এ অবস্থায় পশুর বিকল্প খাদ্য তালিকায় যুক্ত হয়েছে আলু।

তবে সেখানেও রয়েছে বিপত্তি। বেশি আলু খাওয়ালে গরুর পেটফাঁপাসহ বিভিন্ন ধরনের রোগ হতে পারে বলে জানিয়েছেন প্রাণিসম্পদ কর্মকর্তা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে আলু চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪০ হাজার হেক্টর জমি। আর আলু চাষ হয়েছে ৪৩ হাজার ৪৭০ হেক্টর জমিতে। এরমধ্যে কালাই উপজেলায় ১০ হাজার ৯০৫ হেক্টর, ক্ষেতলালে ৯ হাজার ২২০ হেক্টর, পাঁচবিবিতে ৮ হাজার ৯৪৫ হেক্টর, সদর উপজেলায় ৭ হাজার ৮০০ হেক্টর ও আক্কেলপুরে ৬ হাজার ৬০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৫৬ হাজার মেট্রিক টন।

জেলায় ছোট-বড় মিলিয়ে ১৯টি হিমাগার রয়েছে। এর সবগুলোতেই আলু সংরক্ষণ করা হয়। তবে জেলায় যেখানে আলুর উৎপাদন ৯ লাখ মেট্রিক টন ছাড়িয়েছে সেখানে এসব হিমাগারে সব মিলিয়ে মাত্র এক লাখ ৯২ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণ করা যাবে। এরমধ্যে খাবার আলু এক লাখ ৩০ হাজার মেট্রিক টন ও বীজ আলু ৬২ হাজার মেট্রিক টন। তবে জেলায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বীজ আলুর প্রয়োজন হয়। আর জেলায় খাবার আলুর প্রয়োজন হয় প্রায় ৪০ হাজার মেট্রিক টন। এই উদ্বৃত্ত আলু সংরক্ষণ করতে পারছেন না চাষিরা।

আরও পড়ুন-

ক্ষেতলাল উপজেলার পাঠানপাড়া গ্রামের রাসেল হোসেন জানান, ৬ বিঘা জমিতে আলু আবাদ করেছেন। সময়মতো বুকিং দিতে না পারায় হিমাগারে বেশি আলু রাখতে পারেননি। বর্তমানে প্রতি কেজি আলু ৮ টাকা থেকে ৯ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রতি কেজি আলু উৎপাদনে তার খরচ হয়েছে ১৫ টাকার ওপরে। তাই আলু সেদ্ধ করে গরুকে খাওয়াচ্ছেন। অন্য খাবার কম দিয়ে গরুকে বেশি বেশি আলু খাওয়াচ্ছেন তিনি।

কালাই উপজেলার বড়াইল গ্রামের বাসিন্দা রোজিনা আক্তার। তার পাঁচটি গরুর নিত্যদিনের খাবারে পরিণত হয়েছে সেদ্ধ আলু। তবে মাঝে মাঝে সময় না পেলে কাঁচা আলুই গরুকে খেতে দেন তিনি।

রোজিনা আক্তারের স্বামী মফিদুল ইসলাম বলেন, 'এবার ৪ বিঘা (৩৩ শতকে ১ বিঘা) জমিতে স্টিক জাতের আলু আবাদ করেছি। খরচ হয়েছে ৭৫ হাজার টাকা। বাজারে আলুর দাম কম হওয়ায় গরুর বিকল্প খাদ্য হিসেবে ব্যবহার করছি।'

শুধু কালাই-ক্ষেতলালেই নয়, জেলার পাঁচটি উপজেলায় এখন গো-খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে আলু। তবে আলুকে গোখাদ্য হিসেবে ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন পশু চিকিৎসকরা।

জয়পুরহাট সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জাগো নিউজকে বলেন, 'আলু শর্করা জাতীয় খাবার। বেশি পরিমাণে খাওয়ালে গরুর পেটফাঁপা অসুখ দেখা দিতে পারে। কাঁচা আলু বেশি খাওয়ালে গরুর অন্যান্য অসুখও হতে পারে। আলুতে কীটনাশক ব্যবহার করা হয়। কাঁচা আলু গরুকে খাওয়ানো হলে বিষক্রিয়া হয়ে হতে পারে।'

এ ব্যাপারে জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ রাহেলা পারভীন জাগো নিউজকে বলেন, 'গত বছর কৃষক আলুর ভালো দাম পেয়েছে। এজন্য এবার বেশি জমিতে আলুর আবাদ হয়েছে। এছাড়া বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় আলুর বাম্পার ফলন হয়েছে।'

আল মামুন/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

ডিম-মুরগির দাম কারসাজিতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি, খামারিরা বলছেন গরমেই উৎপাদন কম

ভোক্তা-অধিকার অধিদপ্তর ডিম ও মুরগির দাম কারসাজির বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও পোলট্রি উদ্যোক্তারা বলছেন, অতিরিক্ত গরমে উৎপাদন কমাই দাম বাড়ার কারণ।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

কলম্বিয়ার নতুন আইনে গবাদিপশুর বাণিজ্য বাঁধা পড়ল বন পর্যবেক্ষণে

২০২৬ সালের ৪ জুন কার্যকর হওয়া লেই ২৫৮৫ কলম্বিয়ার গবাদিপশুর ট্রেসেবিলিটিকে বন পর্যবেক্ষণ ও ভূমির নথির সঙ্গে যুক্ত করেছে; আইনের তিনটি অনুচ্ছেদ গড়ে উঠেছে অ্যালায়েন্স অব বায়োভার্সিটি ইন্টারন্যাশনাল ও সিআইএটি-র কাজের ওপর ভিত্তি করে।

CGIAR১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()