ঘরে থাকা সাধারণ উপকরণেই বিকেলের নাশতায় বানানো যায় আলুর নাগেট। বাইরে মুচমুচে আর ভেতরে নরম এই খাবারে রান্নার ঝামেলাও তুলনামূলক কম।
যা লাগবে: আলু, ডিম, মরিচের গুঁড়া, লবণ, ধনেপাতা কুচি, কর্নফ্লাওয়ার, ময়দা, তেল ও ব্রেডক্রাম্বস।
প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মিহি করে ম্যাশ করুন। এতে মরিচের গুঁড়া, লবণ ও ধনেপাতা কুচি মিশিয়ে নিন। এরপর কর্নফ্লাওয়ার ও ময়দা দিয়ে সব একসঙ্গে মেখে নিন।
মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে পছন্দমতো আকারে নাগেট গড়ুন। প্রতিটি প্রথমে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম্বসে এমনভাবে গড়িয়ে নিন, যাতে চারপাশে সমান প্রলেপ পড়ে।
কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। গরম গরম পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।
সূত্র: বাংলা নিউজ ২৪


মন্তব্য
(০)