সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৬ নভেম্বর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ১০ কিমি/ঘ

হাকালুকিতে পাখি শিকারিদের বিষ টোপে মারা গেল ৫০০ হাঁস

মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকারি চক্রের বিষ টোপে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক ছয় পাখি শিকারিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মৌলভীবাজারের হাকালুকি হাওরে পরিযায়ী পাখি শিকারি চক্রের বিষ টোপে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। এ ঘটনায় খামারের মালিক ছয় পাখি শিকারিকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে হাওরের বড়লেখা উপজেলার ইসলামপুর এলাকায় চোরা শিকারি চক্র বিষমিশ্রিত পাখিখাদ্য ছিটিয়ে রাখে। পরদিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ইসলামপুর গ্রামের দরিদ্র খামারি ইসলাম উদ্দিনের খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষ খেয়ে মারা যায়।

ইসলাম উদ্দিন জাগো নিউজকে জানান, একটি বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে তিনি হাঁসের খামার করেন। হাঁসগুলো প্রতিদিন সকালে তিনি হাওরের পলোভাঙ্গা বিলে ছেড়ে দেন এবং বিকেলে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে হাঁসগুলো আনতে গিয়ে দেখেন মৃত অবস্থায় পড়ে আছে। তার মধ্যে গুটিকয়েক হাঁস জীবিত। এ ঘটনায় তিনি চিহ্নিত শিকারিদের বিরুদ্ধে মামলা করবেন।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে হাকালুকি হাওরের বিভিন্ন বিলে পরিযায়ী পাখি আসে। এসব পাখি মারতে চোরা শিকারিরা বেপরোয়া হয়ে ওঠে। প্রায় সবক'টি বিলে পাখি শিকারিদের দৌরাত্ম্য দেখা যায়। শিকারিরা বিকেলে হাওরের বিলগুলোতে বিষজাতীয় দ্রব্য মিশ্রিত ধান ছিটিয়ে রাখে। রাতে পরিযায়ী পাখি খাবারের সন্ধানে বিলের পাড়ে এসে বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়। পরে শিকারিরা মৃত পাখি জবাই করে বিভিন্ন বাজারে বিক্রি করে।

স্থানীয়রা আরও জানান, হাওরের প্রায় সব এলাকায় শিকারিদের দৌরাত্ম্য রয়েছে। তবে বড়লেখা উপজেলার ইসলামপুর, হাল্লা ও খুঁটাউরা এলাকায় সবচেয়ে বেশি পাখি শিকার হয়।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জাগো নিউজকে জানান, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনা তদন্তের জন্য মঙ্গলবার দুই এসআই (উপ-পরিদর্শক) ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রকৃতপক্ষে কতটা হাঁস মারা গেছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপন দে/এইচএ/পিআর

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

হিমাগারের খরচ কমাতে গুঁড়া দুধে দক্ষিণ আফ্রিকার গাধার খামার

ম্যাগালিসবার্গের ডাংকি ডেইরি জমাট বোতল ছেড়ে ফ্রিজ ড্রাইং প্রযুক্তিতে দুধের গুঁড়া ক্যাপসুলে ভরছে, এনেছে চুলের ও শিশুর ত্বকের পণ্যও।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খামার যত বড়, শূকরের ওজন বাড়াতে খরচ তত কম: মার্কিন কৃষি বিভাগ

১৯৯৮ থেকে ২০২০ সালের পাঁচটি জাতীয় জরিপের তথ্যে দেখা যাচ্ছে, বড় ফিনিশিং খামারে ১০০ পাউন্ড ওজন বাড়াতে সাধারণত খরচ কম পড়ে।

ers_usda৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

ডিজিটাল খামারে সাইবার হামলার ঝুঁকি: প্রযুক্তি কেনার আগে যে প্রশ্নগুলো জরুরি

রোবট দিয়ে দুধ দোহন, স্বয়ংক্রিয় ফিডার ও বায়ু চলাচল ব্যবস্থা ব্যবহারকারী খামারের জন্য পাসওয়ার্ড থেকে ইন্টারনেট বন্ধ হলে করণীয় পর্যন্ত প্রশ্নের তালিকা দিয়েছে বায়ো-আইস্যাক।

এজিফান্ডনিউজ৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)