সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

ভেজানো চাল ছাড়াই পোয়া পিঠা, রইলো রেসিপি

শীত এলেই পিঠার ঘ্রাণে মুখর হয়ে ওঠে বাঙালির রান্নাঘর। পোয়া পিঠা মানেই নরম, মিষ্টি আর ঐতিহ্যের ছোঁয়া। তবে অনেকেই ভাবেন, এই পিঠা বানাতে হলে অবশ্যই চাল ভিজিয়ে ঝামেলা পোহাতে হবে। সেই ধারণা বদলাতেই আজকের আয়োজন। ভেজানো চাল ছাড়াই, শুকনো চালের গুঁড়া ব্যবহার করে খুব সহজে তৈরি করা যাবে সুস্বাদু পোয়া পিঠা।

রান্নাবান্না

শীত এলেই পিঠার ঘ্রাণে মুখর হয়ে ওঠে বাঙালির রান্নাঘর। পোয়া পিঠা মানেই নরম, মিষ্টি আর ঐতিহ্যের ছোঁয়া। তবে অনেকেই ভাবেন, এই পিঠা বানাতে হলে অবশ্যই চাল ভিজিয়ে ঝামেলা পোহাতে হবে। সেই ধারণা বদলাতেই আজকের আয়োজন। ভেজানো চাল ছাড়াই, শুকনো চালের গুঁড়া ব্যবহার করে খুব সহজে তৈরি করা যাবে সুস্বাদু পোয়া পিঠা। অল্প উপকরণ আর কম সময়েই ঘরেই বানাতে পারবেন এই জনপ্রিয় পিঠা। চলুন জেনে নেওয়া যাক সহজ সেই রেসিপি।

শুকনো চালের গুঁড়া ২ কাপময়দা আধা কাপগুড় ১ কাপলবণ সামান্যপানি পরিমাণমতোতেল ভাজার জন্য।

প্রথমে কুসুম গরম পানিতে শুকনো চালের গুঁড়া ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার ভিজিয়ে রাখা চালের গুঁড়ার সঙ্গে গুড়, ময়দা, লবণ ও প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার একটি কড়াইতে তেল দিয়ে দিন। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে গোল চামচের সাহায্যে একটি করে পিঠার গোলা ছাড়ুন। চুলার আঁচ মাঝারি রেখে দুই পিঠ ভালো করে ভাজুন। সোলালি রং হয়ে এলে পিঠা তুলে টিস্যুর উপরে রাখতে পারেন। ব্যস তৈরি হয়ে গেলো সুস্বাদু পোয়া পিঠা। এবার পরিবেশন করুন আপনার পছন্দের পেয়ালায়।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()