সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬৫%বাতাস ৫ কিমি/ঘ

জিভে জল আনবে আনারসের হালুয়া

আনারস প্রায় সব সময়ই পাওয়া যায় বাজারে। কমবেশি সবাই রসালো এই ফল পছন্দ করেন। এই ফল দিয়ে বিভিন্ন পদও কিন্তু তৈরি করা যায়। তেমনই একটি হলো হালুয়া। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। রইলো রেসিপি-

আনারস প্রায় সব সময়ই পাওয়া যায় বাজারে। কমবেশি সবাই রসালো এই ফল পছন্দ করেন। এই ফল দিয়ে বিভিন্ন পদও কিন্তু তৈরি করা যায়। তেমনই একটি হলো হালুয়া। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে। রইলো রেসিপি-

আরও পড়ুন: ঘরেই যেভাবে তৈরি করবেন ফুচকা

উপকরণ

১. আনারস কুচি ২ কাপ২. পানি ৩ কাপ৩. কর্নফ্লাওয়ার ১ কাপ৪. চিনি ২ কাপ৫. হলুদ ফুড কালার৬. ঘি ৪ টেবিল চামচ৭. বাদাম কুচি ২ টেবিল চামচ (কাজু ও পেস্তা বাদাম) ও৮. এলাচ গুঁড়া আধা চা চামচ।

আরও পড়ুন: পেঁপের সঙ্গে যে খাবার খাওয়া ক্ষতিকর

পদ্ধতি

প্রথমে আনারস ও পানি একসঙ্গে ব্লেন্ড করে ছেঁকে রস নিয়ে নিতে হবে। এবার এই রসের সঙ্গে আরও ১ কাপ পানি ও কর্নফ্লাওয়ার মিশিয়ে নিনে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন যাতে কর্নফ্লাওয়ার দলা পেকে না থাকে।

এরপর চুলায় প্যান বসিয়ে তাতে দিতে হবে চিনি ও আরও ১ কাপ পানি। চিনি গলে এক বা দুইবার ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দিতে হবে আনারসের জুসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ।

অল্প সময় নাড়ার পরই এই মিশ্রণ বেশ ঘন হয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে ফুড কালার ও ঘি। এবার অল্প সময় নাড়ার পরই হালুয়া বেশ স্বচ্ছ দেখাবে ও প্যানের গা ছেড়ে উঠে আসবে।

আরও পড়ুন: গরমে প্রাণ জুড়াবে ম্যাংগো পুডিং

তখন তাতে দিয়ে দিতে হবে আরও ২ টেবিল চামচ ঘি, বাদাম কুচি ও এলাচ গুঁড়া। আবারো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষন নেড়ে চুলা থেকে নামিয়ে ঘি ব্রাশ করা ট্রের মোল্ডে ঢেলে দিতে হবে।

চামচ দিয়ে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিন। তারপর উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে হালকা হাতে বাদাম কুচিগুলো চেপে চেপে দিন। এই কাজটি হালুয়া ঢালতেই করতে হবে। তা না হলে বাদাম কুচিগুলো হালুয়ার উপর থেকে পড়ে যাবে। হালুয়ার সঙ্গে লেগে থাকবে না।

পুরোপুরি ঠান্ডা হলে চাকু দিয়ে নিজের পছন্দমতো সাইজে কেটে নিলেই পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আনারসের হালুয়া।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

অরুণাচলের জিরো থেকে পরীক্ষামূলকভাবে ১.৫ টন কিউই গেল দুবাইয়ে

আল কুসাইসের লুলু হাইপারমার্কেটে প্রদর্শিত হয়েছে এই ফল; বিদেশি ক্রেতার সাড়া যাচাই করাই উদ্দেশ্য।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

কুল্লুর সিন্দুরি ডালিম গেল দুবাইয়ে, যুক্ত প্রায় ৬০০ কৃষকের সংগঠন

৬৫০ বাক্সে ১ দশমিক ৩ টন ডালিম রপ্তানিতে সহায়তা করেছে ভারতের অ্যাপেডা; সরাসরি কেনা হয়েছে স্থানীয় কৃষক ও ভুন্টার এফপিও থেকে।

অ্যাগ্রোস্পেকট্রাম৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

প্রোটিনভিত্তিক জৈব ছত্রাকনাশক প্রযুক্তি: নেদারল্যান্ডসে ৩৫০ হেক্টরে পরীক্ষার অনুমতি

বায়োটালিসের ইভোকা এনজি টমেটো, শসা ও স্ট্রবেরিতে কৃষকের মাঠে পরীক্ষা হবে; ফসল বিক্রিও করা যাবে, ইউরোপে বাজারে আসার লক্ষ্য ২০২৯।

অ্যাগ্রিবিজনেস গ্লোবাল৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)