সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৯%বাতাস কিমি/ঘ

তালের গড়গড়া পিঠা

তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো হড়গড় পিঠা। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারবেন এই পিঠা। খুবই সুস্বাদু গড়গড় পিঠা তৈরির জেনে নিন-

ফল

তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম হলো হড়গড় পিঠা। সামান্য কয়েকটি উপকরণ দিয়ে ঘরে তৈরি করতে পারবেন এই পিঠা। খুবই সুস্বাদু গড়গড় পিঠা তৈরির জেনে নিন-

আরও পড়ুন: তাল দিয়ে তৈরি করুন সুস্বাদু ভাপা পিঠা

উপকরণ

১. তালের ক্বাথ ১ কাপ২. চিনি আধা কাপ৩. লবণ সামান্য৪. ঘি ১ টেবিল চামচ ৫. কোড়ানো নারকেল আধা কাপ৬. ঘন তরল দুধ আধা কাপ ও৭. চালের গুঁড়া পরিমাণমতো।

আরও পড়ুন: নারকেলের পুলি পিঠা

পদ্ধতি

প্রথমে চুলায় প্যান বসিয়ে অল্প আঁচে ১-৬ নং পর্যন্ত সব উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নি। এরপর ফুটে উঠলেই তাতে দিয়ে দিন চালের গুঁড়া। তারপর তালের ক্বাথের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নেড়ে সেদ্ধ করে একটি ডো তৈরি করে নিতে হবে।

রুটি বানানোর জন্য যেভাবে আটা ময়দা সেদ্ধ করা হয় এই পিঠার ডো ও একইভাবে সেদ্ধ করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নরম একটা ডো তৈরি করে নিতে হবে।

ডো নরম করে মাখিয়ে নিলে পিঠা সুন্দর হবে। মাখানো হয়ে গেলে অল্প অল্প ডো হাতে নিয়ে রুটি বানানো পিঁড়ির উপর রেখে হালকা হাতে চেপে পিঠার দু'পাশের মাথাটা একটু চিকন করে দিন।

আরও পড়ুন: কলা পাতায় তালের পিঠা তৈরির রেসিপি

হাতে কাটা চসি পিঠা/সেমাই পিঠা যেমন হয় এই পিঠাটা দেখতে তেমনই হয়। সেমাই পিঠা একটু ছোট আর এগুলো তার চেয়ে একটু বড়।

হাতের কাছে কলা গাছের ছোলা থাকলে ছালের উপরের পাতলা খোসাটা ফেলে দিলে ভেতরে দেখতে জালি জালি হয়। সেই জালির উপর পিঠার ডো রেখে হালকা হাতে চেপে টান দিলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে।

আবার বাসায় যে প্লাস্টিকের চালনি থাকে তাতে ও ডিজাইন করে নেয়া যায়। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে ভাঁপে দিতে হবে।

ভাঁপ দেওয়ার পাত্রে পাতলা নরম একটা কাপড় বিছিয়ে তার উপর সবগুলো পিঠা দিয়ে/রেখে ঢেকে দিন। ১৫/২০ মিনিট ভাঁপ দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে তালের গড়গড়া পিঠা।

রেসিপি ও ছবি: ঝুমুর'স কিচেন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

তালের চিনি ও গুড় তৈরি করবেন যেভাবে

তালগাছ গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন এবং পরিবেশ উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখে। তালগাছ বাংলাদেশের সব এলাকায় অযত্ন-অবহেলায় জন্মে। এ গাছ পানি ছাড়াই দীর্ঘদিন বাঁচতে পারে। আবার গাছের গোড়ায় পানি দাঁড়ালেও সহজে মারা যায় না। তালগাছ রাস্তার ধারে, বাড়ির আশেপাশে, জমির আইলে, পুকুরপাড়, রেললাইন ইত্য

জাগো নিউজ ২৪১৭ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
ফল

কলার ছড়ির ভেতর লুকিয়ে ছিল ফণিমনসা সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে খয়েরি রঙের একটি ফণিমনসা সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

জাগো নিউজ ২৪১৬ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের পড়া
ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()