সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৬%বাতাস ৫ কিমি/ঘ

‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ধান কেনার নির্দেশ

চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পিছিয়ে আছে। তাই অ্যাপের পাশাপাশি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

চলতি আমন মৌসুমে সরকারি ধান সংগ্রহ কার্যক্রম পিছিয়ে আছে। তাই অ্যাপের পাশাপাশি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি এ নির্দেশনা দিয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে চিঠি।

আরও পড়ুন: মিলার-কৃষকের অনীহা, ধান-চাল সংগ্রহে খাবি খাচ্ছে সরকার

এতে বলা হয়, ন্যায্যমূল্য প্রদানের লক্ষ্যে সরাসরি কৃষকের কাছ থেকে তিন লাখ টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ১৭ নভেম্বর থেকে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২২-২৩ শুরু হয়। এর মধ্যে ১৮ জানুয়ারি পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে দুই হাজার ৮৬ টন, যা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রার চেয়ে খুবই কম।

এ অবস্থায় ধান সংগ্রহ কার্যক্রম সফল ও কৃষকদের ন্যায্যমূল্য দিতে কৃষকের অ্যাপের পাশাপাশি 'আগে আসলে আগে পাবেন' ভিত্তিতে ধান কিনে সংগ্রহ লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় চিঠিতে।

আরও পড়ুন: আমন সংগ্রহ সফল করতে সরকারের ১৭ নির্দেশনা

এবার আমন মৌসুমে পাঁচ লাখ মেট্রিক টন চাল ও তিন লাখ ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। প্রতি কেজি চাল কেনা হচ্ছে ৪২ ও ধান ২৮ টাকায়। আমন ধান ও চাল সংগ্রহ চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন: কৃষকের সাড়া কম, তবু বাড়ছে অ্যাপে ধান কেনার পরিসর

আরএমএম/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

এগ্রোটেক

সম্পর্কিত খবর

ফসল

রোগ প্রতিরোধী সয়াবিনের জাত উদ্ভাবনে গাকৃবি ও জাপানের জিরকাসের গবেষণা চুক্তি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও জাপানের জিরকাস সয়াবিনের রাস্ট ও লিফ ব্লাইট নিয়ে গবেষণা করবে এবং নন-জিএম রোগ প্রতিরোধী জাত দেশের মাঠে যাচাই করবে।

আমার দেশ৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ন্যানো ফিসফিড উদ্ভাবনে পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ হোসেন খান

ন্যানো প্রযুক্তিতে মাছের খাবারের ভিটামিন ও খনিজ ছোট করে অপচয় ও পানিদূষণ কমানোর এই উদ্ভাবনে ১ নভেম্বর পেটেন্ট অনুমোদন দিয়েছে বাংলাদেশ পেটেন্ট অফিস।

চ্যানেল আই অনলাইন৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
এগ্রোটেক

ঢাকায় আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু: ১৪ দেশের ২৫০ প্রতিষ্ঠান, ৫০০ স্টল

রাজধানীর আইসিসিবিতে ৭ নভেম্বর পর্যন্ত চলবে ১৪তম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা; উদ্বোধনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সুষম সার, পাইপলাইন সেচ ও আলুর স্টার্চ শিল্পের কথা বলেছেন।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)