সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°ভারী বৃষ্টিআর্দ্রতা ৫৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

ওজন নিয়ন্ত্রণে সহায়ক কমলা

ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাবারের তালিকায় রাখতে পারেন সহজলভ্য একটি ফল কমলা। কম ক্যালোরি, বেশি আঁশ ও প্রাকৃতিক ভিটামিন সি–সমৃদ্ধ এই ফলটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে, কমায় অপ্রয়োজনীয় খিদে। পাশাপাশি শরীরের বিপাকক্রিয়া সচল রেখে চর্বি জমার প্রবণতাও কমাতে ভূমিকা রাখে কমলা। তাই স্বাস

ফল

ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখতে চাইলে খাবারের তালিকায় রাখতে পারেন সহজলভ্য একটি ফল কমলা। কম ক্যালোরি, বেশি আঁশ ও প্রাকৃতিক ভিটামিন সি–সমৃদ্ধ এই ফলটি দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে, কমায় অপ্রয়োজনীয় খিদে। পাশাপাশি শরীরের বিপাকক্রিয়া সচল রেখে চর্বি জমার প্রবণতাও কমাতে ভূমিকা রাখে কমলা। তাই স্বাস্থ্যকরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় কমলার গুরুত্ব উপেক্ষা করার সুযোগ নেই।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক: কমলা কম ক্যালরিযুক্ত হলেও এতে রয়েছে পর্যাপ্ত ফাইবার ও পানি। এটি দ্রুত পেট ভরে যাওয়ার অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। ওজন কমানো বা নিয়ন্ত্রণে রাখার ডায়েটে কমলা তাই একটি আদর্শ ফল।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কমলা ভিটামিন 'সি'-এর অন্যতম প্রধান উৎস। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত কমলা খেলে সর্দি-কাশি, জ্বর কিংবা মৌসুমি সংক্রমণের ঝুঁকি কমে যায়। বিশেষ করে আবহাওয়া বদলের সময় কমলা হতে পারে প্রাকৃতিক প্রতিরক্ষাকবচ।

ত্বক রাখে উজ্জ্বল ও সতেজ: কমলায় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন 'সি' ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে। ফলে ত্বক থাকে টানটান, উজ্জ্বল এবং বয়সের ছাপ পড়ে দেরিতে। নিয়মিত কমলা খেলে ত্বকের শুষ্কতা কমে, ব্রণ ও দাগছোপের সমস্যাও অনেকাংশে নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুন: অ্যান্টিঅক্সিডেন্টের ভান্ডার ফুলকপিঅল্প সময়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে পেঁয়াজশীতে পিরিয়ডের সময় যেসব ফল না খাওয়াই ভালো

হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী: কমলায় থাকা ফাইবার, পটাশিয়াম ও ফ্ল্যাভোনয়েড হৃদ্‌যন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। ফলে হৃদ্‌রোগের ঝুঁকি ধীরে ধীরে কমে আসে।

হজম শক্তি বাড়ায়: প্রতিদিন কমলা খেলে হজম প্রক্রিয়া উন্নত হয়। এতে থাকা প্রাকৃতিক ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং অন্ত্রের কার্যকারিতা ঠিক রাখে। যারা প্রায়ই পেট ভারী বা অস্বস্তিতে ভোগেন, তাদের জন্য কমলা হতে পারে সহজ সমাধান।

শরীর রাখে হাইড্রেটেড: কমলার ভেতরে প্রচুর পরিমাণে পানি থাকে। প্রতিদিন একটি বা দুটি কমলা শরীরের পানিশূন্যতা কমাতে সাহায্য করে, বিশেষ করে গরমের সময়। এতে শরীর থাকে চাঙ্গা ও কর্মক্ষম।

মানসিক চাপ কমাতে সহায়তা করে: কমলায় থাকা প্রাকৃতিক উপাদান মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। ভিটামিন 'সি' স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে মন থাকে ফুরফুরে। কর্মব্যস্ত জীবনে প্রতিদিন একটি কমলা মানসিক স্বস্তিও দিতে পারে।

চোখের স্বাস্থ্যের জন্য ভালো: কমলায় থাকা ভিটামিন 'এ' ও অ্যান্টি-অক্সিডেন্ট চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করা মানুষদের জন্য কমলা হতে পারে চোখের জন্য উপকারী একটি ফল।

তথ্যসূত্র: হেলথ লাইন

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()