সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯০%বাতাস ৫ কিমি/ঘ

ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনের পর বিক্রি করা হলো মাত্র ১০০ কেজি ইলিশ

হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আজ (রোববার) দুপুরে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার উদ্বোধন করার পর বিএফডিসিতে দুপুর ২টা থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু হয়।

হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। আজ (রোববার) দুপুরে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার উদ্বোধন করার পর বিএফডিসিতে দুপুর ২টা থেকে ৬০০ টাকা কেজি দরে ইলিশ বিক্রি শুরু হয়।

এসময় ইলিশ কিনতে সাধারণ মানুষের ভিড় জমে। কেউ এক কেজি কেউ আরও বেশি করে ইলিশ কিনেছেন। তবে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করে বিক্রি করা হয়েছে মাত্র ১০০ কেজি মাছ।

বিএফডিসির আউটলেটের বিক্রেতা নাজমুল জাগো নিউজকে বলেন, আমাদের ২টা ৪০ মিনিটের মধ্যে বিক্রি শেষ হয়ে গেছে। আজকে ১০০ কেজি বিক্রি করেছি। আজ আর বিক্রি করবো না। তবে স্টক থাকা সাপেক্ষে বিক্রি চলবে। ক্রেতারা আবার আগামীকাল এসে কিনতে পারবেন।

মাছ কিনতে আসা আরমান হোসেন জাগো নিউজকে বলেন, কারওয়ান বাজার এসে এখানে ভিড় দেখতে পাই। পরে এসে দেখি ইলিশ বিক্রি হচ্ছে। গত এক বছর ধরে ইলিশ কিনিনি। আজ কম দাম পেয়ে কিনেছি।

আবিদ রহমান নামে আরেক ব্যক্তি বলেন, ইলিশ খাওয়া আমাদের জন্য দুর্লভ। এক আত্মীয়ের মাধ্যমে শুনছি এখানে কম দামে মাছ বিক্রি হয়।

সরেজমিনে বিএফডিসির প্রধান কার্যালয়ের আউটলেটে দেখা গেছে, ৪৫০ গ্রাম থেকে ৯০০ গ্রাম পর্যন্ত ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতি কেজি গড়ে ৬০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

জানা গেছে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ইলিশ মাছের সরবরাহ ও মূল্য শৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে হ্রাসকৃত মূল্যে ইলিশ বিক্রির এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গতকাল এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আজ এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। তখন জানা যায়, বিক্রয়যোগ্য ইলিশ মাছের পরিমাণ ৮৫০ কেজি। ক্রেতারা আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ মাছ বিক্রি হবে।

এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ইলিশ মাছ শুধু জাতীয় মাছ নয়। এর সঙ্গে স্বাদ, রান্না, জীবনযাপন অনেক কিছু জড়িত। ক্রয়সীমার মধ্যে রেখে বাংলাদেশের মানুষের এই মাছ খাওয়ার অধিকার আছে। আমরা উদ্যোগ নিয়েছি। আমরা হয়তো সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। আমরা শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আরও বেশি কীভাবে মানুষের মাঝে পৌঁছাতে পারি সেই চেষ্টা করবো।

আরএএস/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মেঘনায় ধরা পড়া সাড়ে ১২ কেজির পাঙ্গাস নিলামে বিক্রি ৯,১০০ টাকায়

ভোলা সদরের কাচিয়ার জেলে মাকসুদ মাঝির জালে ওঠা প্রায় ১২ কেজি ৭০০ গ্রামের পাঙ্গাসটি তুলাতুলি মৎস্য ঘাটে নিলামে কিনেছেন আড়তদার কামাল ব্যাপারী।

জাগো নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

নিষেধাজ্ঞার পরদিনই বাজারে শত মণ পচা ইলিশ: দায় খোঁজার আহ্বান অধ্যাপক ফখরুল ইসলামের

জাগো নিউজে প্রফেসর ড. মো. ফখরুল ইসলাম লিখেছেন, ফেনীর বাজারে পচা ইলিশের উৎস, মজুতের জায়গা আর পচনের কারণ তথ্য দিয়ে যাচাই করতে হবে, অনুমাননির্ভর দোষারোপ নয়।

জাগো নিউজ ২৪১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মুরাসু, সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় মুরাসুতে পরিণত হয়েছে; এটি প্রবল ঘূর্ণিঝড় হয়ে ২ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে, উত্তর বঙ্গোপসাগরের মাছ ধরার নৌকাকে উপকূলের কাছে থাকতে বলা হয়েছে।

বাংলা নিউজ ২৪১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)