সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

ভারত থেকে এলো পেঁয়াজ, কমলো দাম

শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে ছয় দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল রবিবার আমদানি-রফতানি চালু হয়েছে। সেই সঙ্গে ভারত থেকে পুনরায় শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে ছয় দিন পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে গতকাল রবিবার আমদানি-রফতানি চালু হয়েছে। সেই সঙ্গে ভারত থেকে পুনরায় শুরু হয়েছে পেঁয়াজ আমদানি।

আমদানি চালুর পর থেকে পেঁয়াজের দাম কেজিতে ১২ টাকা কমেছে। বন্ধের আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ ৪৮ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। বর্তমানে তা কমে ৩৬ থেকে ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় খুশি বন্দরের পাইকাররা।

হিলি বন্দরে পেঁয়াজ কিনতে আসা মিরাজুল ইসলাম ও সিরাজ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, পূঁজার বন্ধের আগে বন্দর থেকে পেঁয়াজ কিনে কিনেছি ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। বন্ধের পর বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দাম কমেছে। দাম কমায় আমাদের বেশ সুবিধা হয়েছে।

হিলি বন্দরের আমদানিকারক মাহফুজার রহমান ও পেয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজার বন্ধ শেষে বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে সরবরাহ বাড়ায় পেঁয়াজের দাম কমতে শুরু করেছে।

তারা বলছেন, সরকার আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেওয়ায় পেঁয়াজের দাম কমার মূল কারণ। এতে কেজিপ্রতি ২ টাকার মতো শুল্ক কমেছে। এর ওপর মিয়ানমার থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। তুলনামূলক পেঁয়াজের দাম কম রয়েছে। বাজারে এর চাহিদাও রয়েছে। দেশি পেঁয়াজের দাম কমে ৪৫ থেকে ৫০ টাকায় নেমেছে। তবে সামনে নতুন পাতা পেঁয়াজ উঠবে। তখন দাম আরও কমবে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দুর্গাপূজা উপলক্ষে ১১ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্ধের পর রবিবার বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। বন্দর দিয়ে অন্যান্য পন্যের পাশাপাশি পেঁয়াজও আমদানি হচ্ছে। গতকল বন্দর দিয়ে ১৭টি ট্রাকে ৪৭৪ টন পেঁয়াজ আসে।

বাংলা ট্রিবিউনসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

জৈব জ্বালানির লক্ষ্য ঠিক রাখতে ইপিএকে চিঠি দিলেন দুই দলের মার্কিন আইনপ্রণেতারা

১৫ অক্টোবরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি মানদণ্ডের সম্পূরক বিধি চেয়েছেন প্রতিনিধি পরিষদের সদস্যরা। তাঁদের সতর্কবার্তা, দেরি হলে ভুট্টা ও সয়াবিন তেলের চাহিদা কমতে পারে।

Farms.com১০ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)