সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৯ অক্টোবর ২০২৬
ঢাকা২৪°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯৩%বাতাস ৩ কিমি/ঘ

হিলিতে দুদিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

দিনাজপুরের স্থিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। কয়েক দফা দাম কমায় পেঁয়াজ আমদানি করে লোকসান হচ্ছিল। এ কারণে আমদানি কমিয়ে দিয়েছেন ক্রেতারা। ফলে আবারো ভোগ্যপণ

দিনাজপুরের স্থিলি স্থলবন্দরে দুদিনের ব্যবধানে আবারো বেড়েছে পেঁয়াজের দাম। কয়েক দফা দাম কমায় পেঁয়াজ আমদানি করে লোকসান হচ্ছিল। এ কারণে আমদানি কমিয়ে দিয়েছেন ক্রেতারা। ফলে আবারো ভোগ্যপণ্যটির দাম বাড়তে শুরু করেছে।

বন্দরসংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে দেশীয় পেঁয়াজের দাম কম। তার ওপর বাজারে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা নেই বললেই চলে। এছাড়া অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছিল। এসব কারণে কম দামে পেঁয়াজ বেচে দিতে বাধ্য হচ্ছিলেন আমদানিকারকরা। লোকসান হওয়ায় তারা বর্তমানে আমদানি কমিয়ে দিয়েছেন। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।

জানা গেছে, মাত্র দুদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২-৪ টাকা করে বেড়েছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে (ট্রাকসেল) ৩৪-৩৬ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৩৮ টাকা দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ইয়াসিন আলী বলেন, পূজার পর পেঁয়াজের দাম কমতির দিকে ছিল। যদিও মোকামগুলোতে চাহিদা কম ছিল। তবে আবারো দাম বাড়তে শুরু করেছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী সবুজ হোসেন ও শরিফুল ইসলাম বলেন, পূজার ছুটি শেষে ১৭ অক্টোবর বন্দর দিয়ে পুনরায় পেঁয়াজ আমদানি শুরু করেন আমদানিকারকরা। কিন্তু দেশের বাজারে আমদানীকৃত পেঁয়াজের চাহিদা না থাকায় ও দেশীয় পেঁয়াজের দাম কিছুটা কম থাকায় লোকসান হচ্ছিল। এছাড়া অতিরিক্ত গরমের কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছিলেন আমদানিকারকরা। অব্যাহত লোকসানের কারণে আমদানি কমিয়ে দিয়েছেন তারা। এছাড়া বর্তমানে ভারতে পেঁয়াজের যে দাম রয়েছে, তাতে দেশের বাজারে আমদানি করে ৪০-৪২ টাকায় বিক্রি করলে লাভ হয়। কিন্তু দেশে পেঁয়াজের দাম ৩৪-৩৬ টাকায় নেমে এসেছে। ফলে ভারতে পেঁয়াজ লোডিং বন্ধ হয়ে গেছে। কমেছে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, পূজার ছয়দিন বন্ধ শেষে হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি অব্যাহত আছে। তবে পেঁয়াজ আমদানি আগের তুলনায় কমছে। গত সোমবার বন্দর দিয়ে ১৭টি ট্রাকে ৪৭৪ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। মঙ্গলবার ১৩টি ট্রাকে ৩৫৫ টন পেঁয়াজ আমদানি হয়। বুধবার আমদানি করা হয় ১০টি ট্রাকে ২৬৫ টন। বৃহস্পতিবার ৯টি ট্রাকে ২৬৪ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে।

বণিক বার্তাসূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)