সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১০ অক্টোবর ২০২৬
ঢাকা৩২°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৫৪%বাতাস ৫ কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

এক সপ্তাহে কেজিতে পেঁয়াজের দাম কমেছে ৮ টাকা

দুর্গাপূজার ছুটি কাটিয়ে ফের সচল হয়েছে দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। আমদানি-রফতানির শুরুর দিনেই ভারত থেকে ট্রাকে ট্রাকে প্রবেশ করছে পেঁয়াজ। তবে বন্দরে ক্রেতা সংকট, পেঁয়াজ আমদান

দুর্গাপূজার ছুটি কাটিয়ে ফের সচল হয়েছে দেশের দ্বিতীয় স্থলবন্দর হিলি। আমদানি-রফতানির শুরুর দিনেই ভারত থেকে ট্রাকে ট্রাকে প্রবেশ করছে পেঁয়াজ। তবে বন্দরে ক্রেতা সংকট, পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার এবং অতিরিক্ত গরমের কারণে দাম কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে আট টাকা। দাম কমলেও বন্দরে ক্রেতা না থাকায় বিপাকে আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের অভ্যন্তরে পেঁয়াজ পয়েন্ট ঘুরে দেখা যায়, থরে থরে সাজানো পেঁয়াজ বোঝাই ভারতীয় ট্রাক দাঁড়িয়ে আছে। বন্দরে নেই তেমন ক্রেতা সমাগম। যদিও দুই-একজন পাইকার আসছেন। কিন্তু আড়তে পেঁয়াজের বিক্রি না থাকায় তারও কিনছেন না। পূজার বন্ধের আগে যে পেঁয়াজ বিক্রি হয়েছে ৪৮-৫০ টাকা কেজি দরে সেই পেঁয়াজ এখন কেজিতে ৮ টাকা কমে বিক্রি হচ্ছে ৪০-৪২ টাকা।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার সাদ্দাম বলেন, পূজার আগে হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি প্রচুর ছিল। আমরা এখান থেকে পেঁয়াজ কিনে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়েছি। তারা সেই পেঁয়াজ বিক্রি করতে না পারায় নতুন করে আর কোনো অর্ডার নিচ্ছেন না। আর এ কারণে আমরাও পেঁয়াজ কিনতে পারছি না। এদিকে আবার সরকার শুল্ক প্রত্যাহার করে নিয়েছে। দাম আরও কমে আসবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, পেঁয়াজ আমদানিতে সরকারের শুল্ক প্রত্যাহার, অতিরিক্ত গরমের কারণে বন্দরে ক্রেতা না থাকায় দাম কমতে শুরু করেছে।

হিলি কাস্টমসের তথ্য মতে, প্রথম কর্মদিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৮টি পেঁয়াজ বোঝাই ট্রাকে ৪৭৪ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হয়েছে।

দৈনিক সকালের সময়সূত্র

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

জ্বালানি তেলের দাম বাড়ায় ঢাকায় সরু ও মাঝারি চাল কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে যাওয়া এবং মোকামে ধানের চড়া দামের কারণে রাজধানীর খুচরা বাজারে দেড় সপ্তাহে সরু ও মাঝারি চালের দাম কেজিতে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে; মোটা চালের দাম কিছুটা স্থিতিশীল।

ডেইলি অবজারভার১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোবিজ

এসএফআই২৭ কীভাবে ন্যায্য হবে, ইংল্যান্ডের কৃষকদের মত চাইছে এনএফইউ

২২ সেপ্টেম্বর কয়েক ঘণ্টায় এসএফআই২৬-এর বরাদ্দ ফুরিয়ে যাওয়ার পর কৃষক ইউনিয়ন চায় ২০২৭ সালের প্রকল্প আগেভাগে খুলুক, নিয়মিত আবেদনের সুযোগ থাকুক এবং যাঁদের পরিবেশ চুক্তি শেষ হচ্ছে তাঁরা অগ্রাধিকার পান।

Farmers Weekly১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

ম্যানিটোবার প্রথম নেট জিরো পরিকল্পনায় কৃষকের জন্য ৭৬ লাখ ডলার, সার ব্যবস্থাপনায় জোর

পরিকল্পনায় ৪আর কাঠামোয় দক্ষ সার ব্যবহার ও চলমান কৃষি কর্মসূচির ওপর ভর দেওয়া হয়েছে। তবে শস্য শুকানোর যন্ত্র দক্ষতা সহায়তা পাবে কি না এবং বাস্তবায়নে কৃষকের ওপর কী প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

Manitoba Co-operator১০ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)