সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮০%বাতাস ৭ কিমি/ঘ

লাগেজে সাপসহ ১০৯ প্রাণী, বিমানবন্দর থেকে দুই নারী গ্রেফতার

দুইটি সাদা শজারু, দুইটি আর্মাডিলো, ৩৫টি কচ্ছপ, ৫০টি টিকটিকি ও ২০টি সাপ লাগেজে ভরা ছিল। সব জীবন্ত। এসব প্রাণী নিয়ে ব্যাংকক বিমানবন্দরে দুইজন ভারতীয় নারী গ্রেফতার হয়েছেন।

দুইটি সাদা শজারু, দুইটি আর্মাডিলো, ৩৫টি কচ্ছপ, ৫০টি টিকটিকি ও ২০টি সাপ লাগেজে ভরা ছিল। সব জীবন্ত। এসব প্রাণী নিয়ে ব্যাংকক বিমানবন্দরে দুইজন ভারতীয় নারী গ্রেফতার হয়েছেন।

জানা গেছে, ১০৯টি জীবন্ত প্রাণীপাচারের চেষ্টা করছিলেন ওই দুই নারী। ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের এক্স-রে যন্ত্রে ধরা পড়ে প্রাণীগুলো। গ্রেফতারদের নাম নিত্যা রাজা ও জাকিয়া সুলতানা ইব্রাহিম। বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা আইন ২০১৯, পশুরোগ আইন ২০১৫ ও আবগারি আইন ২০১৭-তে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

প্রাণীগুলোকে ভারতে এনে তারা কী করতেন ও উদ্ধারের পর সেগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সেসব জানাননি বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে ব্যাংকক থেকে ভারতে প্রাণী পাচারের চেষ্টা আগেও হয়েছে। ২০১৯ সালে ব্যাংকক থেকে চেন্নাই বিমানবন্দরে নেমে ধরা পড়েন এক ব্যক্তি। তার ব্যাগে ছিল এক মাসের চিতাবাঘের শাবক।

গত মাসেও চেন্নাই বিমানবন্দরে দু'বার প্রাণীপাচারের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়। ২০১১ থেকে ২০২০ সালে ভারতের ১৮টি বিমানবন্দরে ৭০ হাজার প্রাণী উদ্ধার করা হয়েছে। সেগুলোর মধ্যে অনেকগুলোই বিলুপ্তপ্রায়।

সূত্র: এনডিটিভি

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের পালে চার নতুন শাবক

দেড় মাস আগে কোর সাফারিতে দেখা মেলা চার শাবকের খবর জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ; এতে গাজীপুর সাফারি পার্কে নীলগাই দাঁড়াল ১৩টিতে।

জাগো নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
মৎস্য

ট্রলারের সোনার প্রযুক্তিতে কমছে মাছের মজুদ, ব্যবহার দুই বছর স্থগিতের আদেশ

সামুদ্রিক মৎস্য জরিপ প্রতিবেদন বলছে, সোনার প্রযুক্তি ট্রলারের আহরণ বাড়ালেও ইলিশসহ মাছের মজুদ কমাচ্ছে; মন্ত্রণালয় বাণিজ্যিক ট্রলারে এর ব্যবহার দুই বছরের জন্য স্থগিত করেছে।

বাংলা নিউজ ২৪৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

তৃণভূমির আগুনের ঝুঁকি মাপার নতুন সূচক তৈরি করছেন কানসাসের গবেষক

বাতাস, তাপমাত্রা, ঘাসের শুকনো ভাব, জ্বালানির আর্দ্রতা ও খরা মিলিয়ে সূচকটি জানাবে আগুন কত সহজে ছড়াতে পারে, যাতে র‍্যাঞ্চাররা নিরাপদে আগুন দিতে পারেন।

Farms.com৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)