সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২ নভেম্বর ২০২৬
ঢাকা২৬°আংশিক মেঘলাআর্দ্রতা ৮২%বাতাস ৭ কিমি/ঘ

দেশে শুরু হয়েছে পুষ্টিকর ঘাস প্লান্টেইনের চাষ

দেশে শুরু হয়েছে উচ্চশক্তি সম্পন্ন পুষ্টিকর পশুখাদ্য প্লান্টেইন নামের ঘাসের চাষ।

দেশে শুরু হয়েছে উচ্চশক্তি সম্পন্ন পুষ্টিকর পশুখাদ্য প্লান্টেইন নামের ঘাসের চাষ।

পশুর শরীরে গ্রোথ হরমোন ব্যবহারের ওপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিষেধাজ্ঞার পর উন্নতবিশ্ব শুরু করে জৈব ও পুষ্টিকর খাদ্য নিয়ে গবেষণা।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপুষ্টি বিভাগের ব্যবস্থাপনায় উৎপাদিত ওই ঘাস ইতোমধ্যেই সাড়া ফেলেছে খামারিদের মাঝে।

২০০৪ সালে বিশ্বস্বাস্থ্য সংস্থা ইউরোপিয় ইউনিয়নের দেশগুলোর জন্য কঠোর নিষেধাজ্ঞা আনে পশুর শরীরে যেকোনো ধরণের গ্রোথ প্রমোটার ব্যবহারের ওপর। তারপর থেকেই নতুন উদ্যমে চলতে থাকে পশুপুষ্টি নিয়ে গবেষণা।

বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু পুষ্টি বিভাগের তরুণ বিজ্ঞানী ড. আল মামুন জাপানের ইউআতে বিশ্ববিদ্যালয়ে তার একাডেমিক গবেষণার অংশ হিসেবে ২০০৯ সালে পুষ্টিকর ঘাস প্লান্টেইন নিয়ে দীর্ঘ অভিযোজন পরীক্ষায় সফল হন।

এর ধারাবাহিকতায় বাংলাদেশে বিজ্ঞান একাডেমি ও যুক্তরাষ্ট্রের কৃষি সংস্থার যৌথ অর্থায়নে মানিকগঞ্জের গিলান্ডো গ্রামে ৬ জন কৃষকের মাধ্যমে পরীক্ষামূলক প্লান্টেইন চাষের এই প্রকল্প।

ঘাসের পুষ্টিমাণ ও উপকারিতা সম্পর্কে ইতোমধ্যেই ধারনা পেয়েছেন কৃষক।

বিজ্ঞানীরাও যথেষ্টই আশাবাদী প্লান্টেইন নিয়ে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আল মামুন বলছেন, মাঠ ফসল হিসেবেও কৃষকের জন্য লাভজনক হতে পারে প্লান্টেইনের চাষ।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

কৃত্রিম বুদ্ধিমত্তায় জেলাভিত্তিক প্রাণিরোগের আগাম সতর্কতা, জাতীয় কেন্দ্র গড়ার প্রস্তাব ভারতে

বেঙ্গালুরুতে আইসিএআর-নিভেদি পরিদর্শনে আইসিএআর প্রধান এম এল জাট প্রাণিরোগ নজরদারি ও আগাম সতর্কতার জাতীয় কেন্দ্র গড়ার প্রস্তাব দিয়েছেন এবং এআইভিত্তিক রোগতথ্য প্রশিক্ষণ ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

আইসিএআর২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

হিমায়িত ভ্রূণ থেকে বারবারি যমজ ছানা, গর্ভে ধরল সিরোহি ছাগল

ভারতের মাখদুমে আইসিএআরের ছাগল গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, দুই কোষ পর্যায়ে হিমায়িত ভ্রূণ ছোট অস্ত্রোপচারে সিরোহি ছাগলের গর্ভে দিয়ে ২৫ অক্টোবর দুটি সুস্থ বারবারি ছানা জন্ম নিয়েছে।

আইসিএআর২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

ছুটির ভ্রমণে যে পাঁচ অভ্যাসে দেশে ঢুকতে পারে আফ্রিকান সোয়াইন ফিভার

খামার ঘুরে আসার পর জুতা-কাপড় পরিষ্কার, শূকরের মাংসজাত পণ্য সঙ্গে না আনা আর ফেরার সময় প্রাণিজ পণ্যের ঘোষণা দেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন কৃষি বিভাগ।

usda২ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)