সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮১%বাতাস ১০ কিমি/ঘ

রফতানি বাণিজ্যে পাটের নতুন আশা

চাষ ও স্থানীয় বাজার সৃষ্টির পাশাপাশি রফতানিখাতেও নতুন করে জেগে উঠেছে পাট। বিশ্ববাজারের চাহিদা মাথায় রেখে দেশেই তৈরি হচ্ছে আকর্ষণীয় ও বৈচিত্রময় পাটপণ্য।

চাষ ও স্থানীয় বাজার সৃষ্টির পাশাপাশি রফতানিখাতেও নতুন করে জেগে উঠেছে পাট। বিশ্ববাজারের চাহিদা মাথায় রেখে দেশেই তৈরি হচ্ছে আকর্ষণীয় ও বৈচিত্রময় পাটপণ্য।

কৃত্রিম তন্তু ব্যবহারের কুফল এক নেতিবাচক সংকেত হয়ে দেখা দিয়েছে পৃথিবী জুড়েই। তাই নতুন করে আবার বেড়েছে পাটজাতপণ্যের চাহিদা। বিশ্ববাজারে বেড়েছে দাম, একই সঙ্গে বেড়েছে রফতানিও।

ইউরোপ আমেরিকাসহ পৃথিবীর বাজারগুলোতে যাচ্ছে পাটের বৈচিত্রময় এক’শ একত্রিশটি পণ্য। জুতোর সোল ও জুতো থেকে শুরু করে পাটের তৈরি রকমারি ব্যাগ, পোশাক সবকিছুই দৃষ্টি কাঁড়ছে উন্নত বিশ্বের অভিজাত মানুষদের।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান পাটোয়ারি বলেন, বাইরের দেশগুলো যেভাবে চায় আমরা সেভাবেই করার চেষ্টা করি এবং তাতে সাড়াও মিলছে।

দেশে এমন কর্মব্যস্ত শতভাগ রফতানিমুখি পাটজাতপণ্যের ব্যক্তিমালিকানাধীন শিল্প কারখানা এখন শতাধিক। যারা প্রতিযোগিতা করে এগিয়ে যাচ্ছে অন্য অনেক দেশের সঙ্গে।

মাহবুবুর রহমান পাটোয়ারি বলেন, আমরা যদি মানকে ঠিক রাখতে পারি তাহলে পাটকে বা সোনালী আঁশকে সোনার মতো দামেই বিক্রি করতে পারবো।

সরকারি বেসরকারি উদ্যোগে ও তৎপরতা অব্যাহত থাকলে রফতানি বাণিজ্যে পাটের সাফল্য বহুদূর পৌঁছুবে বলেই আশা সংশ্লিষ্টদের।

শাইখ সিরাজদা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া
ফসল

ক্ষতিগ্রস্ত আমন বীজতলায় সহায়তা দেবে সরকার

সারাদেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। এতে ধীরে ধীরে সামনে আসছে কৃষির প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছেন কৃষিমন্ত্রী।

শাইখ সিরাজ১৫ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

()