সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৬%বাতাস কিমি/ঘ

মৌলভীবাজারে কৃষ্ণচূড়ায় সেজেছে প্রকৃতি

মৌলভীবাজারের শহর, গ্রাম-গঞ্জ অথবা হাওর এলাকায় বৈশাখের মাঝামাঝি চোখে পড়বে রক্তমাখা কৃষ্ণচূড়া আর জারুল ফুল। এসব গাছের ফুল বাতাসে দোলার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিকেলের নরম হাওয়ায় লাল পাপড়িগুলো বাতাসে দুলছে। কৃষ্ণচূড়ার অপর নাম গুলমোহর। কৃষ্ণচূড়াকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না।

ফুল

মৌলভীবাজারের শহর, গ্রাম-গঞ্জ অথবা হাওর এলাকায় বৈশাখের মাঝামাঝি চোখে পড়বে রক্তমাখা কৃষ্ণচূড়া আর জারুল ফুল। এসব গাছের ফুল বাতাসে দোলার পাশাপাশি প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। বিকেলের নরম হাওয়ায় লাল পাপড়িগুলো বাতাসে দুলছে। কৃষ্ণচূড়ার অপর নাম গুলমোহর। কৃষ্ণচূড়াকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না।

কৃষ্ণচূড়ার আদি নিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কার। তবে ক্যারিবিয়ান অঞ্চল, তাইওয়ান, দক্ষিণ চীন, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অনেক দেশে এটি জন্মে। মার্কিন যুক্তরাষ্ট্রেও কৃষ্ণচূড়া পাওয়া যায়। বাংলাদেশ এ ফুল এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ফোটে।

জানা যায়, গ্রীষ্মের এ সময়ে প্রকৃতিতে হরেক রকমের ফুল ফুটলেও মানুষের নজর কাড়ছে কৃষ্ণচূড়া। বিশেষ করে নদী ও হাওর অঞ্চলের ছোট-বড় সড়ক ও পুকুরে পাশে কৃষ্ণচূড়া ফুলের আধিপত্য দেখা যায়। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা কৃষ্ণচূড়া ও জারুল গাছ দেখা যায়। এ গাছে লাল ও বেগুনি রঙের ফুল ফোটে।

তবে আগের চেয়ে কৃষ্ণচূড়া গাছের সংখ্যা কমে এসেছে। যেখানে পানি জমে থাকে; সেখানেই কৃষ্ণচূড়া গাছের জন্ম হয়। ১৫-২০ মিটার গাছ একটু বড় হলেই গ্রীষ্মের শুরুতে ফুল ধরতে শুরু করে। কয়েক বছর ধরে অনেকেই শখের বশে বাড়ির আঙিনা বা সড়কের পাশে কৃষ্ণচূড়া গাছের বাগান করছেন।

মৌলভীবাজার শহর, শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় দেখা যায়, সড়ক অথবা গ্রামীণ জনপদের মেঠোপথে, হাওর বা নদীর পারে বা বিভিন্ন প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া গাছ কখনো একা দেখা গেলেও কোথাও সঙ্গী যেমন- জারুল, সোনালু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে।

প্রকৃতিপ্রেমী রাকিব খান বলেন, 'বৈশাখে কৃষ্ণচূড়া, জারুল বা সোনালু ফুল ফোটার পাশাপাশি অনেক রকমের ফুল ফোটে। কিছু ফুল আছে নাম না জানা। প্রকৃতিতে এসব ফুল মুগ্ধতা ছড়ায় কিছুদিন। সবাই যদি গাছ না কেটে একটা করে গাছ রোপণ করতেন। তাহলে প্রকৃতি আরও সুন্দর রূপ দেখাতো।'

কমলগঞ্জের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আহমদ বলেন, 'আমাদের বিদ্যালয়ে বিশাল আকারের তিনটা কৃষ্ণচূড়া গাছ আছে। অনেক পুরাতন গাছগুলো বিদ্যালয়ের প্রায় অর্ধেক জুড়ে আছে। এখন ফুল ফুটেছে। ওপরে তাকালে মনে হয় পুরো আসমান লাল হয়ে আছে। নিচে তাকালে মনে হয় কেউ লাল গালিচা বিছিয়ে রেখেছে।'

এম ইসলাম/এসইউ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফুল

সম্পর্কিত খবর

ফুল

ঘরের বাতাস পরিষ্কার রাখে যে গাছ: পিস লিলি

কম আলোতেও বেড়ে ওঠা পিস লিলি অন্দরসজ্জায় জনপ্রিয়; নাসার গবেষণা বলছে, এটি ঘরের বাতাস থেকে বেনজিন ও ফরমালডিহাইডের মতো টক্সিন দূর করে।

সমকাল১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গোল নয় তবুও কেন এর নাম ‘গোলগাছ’

গোলগাছ কিংবা গোলপাতা কোনোটিই গোল নয়। তাহলে এই গাছ ও পাতার অঙ্গে-সঙ্গে গোল শব্দটি যুক্ত হলো কীভাবে? সাধারণত বেশির ভাগ ক্ষেত্রেই ফুল অথবা ফলের নামানুসারে কোনো গাছ বা উদ্ভিদের নাম নির্ধারণ করা হয়। গোলফল যখন ছড়িয়ে থাকে তখন দেখতে ঠিক পরিপাটি গোলগাল কাঁঠাল এবং কেয়া ফলের মতো। মূলত ছড়ায়-ছড়ায় ঝুলতে থাকা চোখ-

জাগো নিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৪ মিনিটের পড়া

মন্তব্য

()