সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ৫ নভেম্বর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৯%বাতাস ১০ কিমি/ঘ

বন্দিদশা থেকে মুক্ত আকাশে ডানা মেললো ৫ শতাধিক পাখি

নাটোরের গুরুদাসপুরে শিকার করা পাঁচ শতাধিক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছেন পরিবেশকর্মীরা।

নাটোরের গুরুদাসপুরে শিকার করা পাঁচ শতাধিক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছেন পরিবেশকর্মীরা।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালিয়ে দুটি বড় খাঁচা ও একটি জালে বস্তাবন্দি পাখিগুলো উদ্ধার করা হয়। পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করেন গুরুদাসপুর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আইনজীবী এস এম শহিদুল ইসলাম সোহেল ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান। সভাপতি সোহেল জানান, স্থানীয়রা খবর দেন পাঁচ শতাধিক পাখি কিছু অসাধু ব্যক্তি পাচার করে দিচ্ছেন। খবর পাওয়া মাত্রই পরিবেশকর্মীদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় শিকারিরা পাখি ফেলে পালিয়ে যান। এসময় সাদা বক, মাছরাঙা, ভারই, ঘুঘু, বালিহাঁস, রাতচোরাসহ সাত প্রজাতির পাখি দুটি খাঁচা ও একটি নেটের বস্তা থেকে উদ্ধার করা হয়। পরে পাখিগুলো মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রায় অর্ধশত পাখি বস্তাবন্দি থাকার কারণে দুর্বল ছিল। সেগুলোকে সুস্থ করে চাঁচকৈড় বাজার এলাকায় নিয়ে এসে অবমুক্ত করা হয়েছে।

পাখি শিকার দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে শহিদুল ইসলাম সোহেল বলেন, সবাই সচেতন হলে শিকারিরা পাখি শিকার করতে পারবে না। পাখি শিকার বন্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

চলনবিলে কচুরিপানা মারতে আগাছানাশক, হুমকিতে মাছ-পাখি; কৃষি বিভাগ বলছে সার বানান

সিংড়াসহ চলনবিলের ৫-৬ হাজার হেক্টর জমিতে কচুরিপানায় রবি চাষ অনিশ্চিত; বিঘায় ৫ থেকে ১০ হাজার টাকা খরচ এড়াতে কৃষকদের একাংশ আগাছানাশক দিচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ প্রাণী।

কৃষি সময়৫ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
স্বাস্থ্য

গর্ভের শেষ মাসে বাড়তি গরমে অপরিণত জন্ম ১৮ শতাংশ বেশি, দেখাল রয়টার্সের বিশ্লেষণ

মেক্সিকোর ৮০ লাখের বেশি জন্মের ১৮ বছরের তথ্য বিশ্লেষণ করে রয়টার্স দেখেছে, গর্ভকালের শেষ মাসে তাপমাত্রা বাড়তি থাকলে অপরিণত জন্ম ১৮ শতাংশ বাড়ে; অভ্যস্ত তাপমাত্রার চেয়ে ১ ডিগ্রি বেশিতেই ঝুঁকি।

প্রথম আলো৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ভারতে ৯ মাসের ৯২ শতাংশ দিনেই চরম আবহাওয়া, ক্ষতিগ্রস্ত ৪২ লাখ ৫০ হাজার হেক্টর ফসল

সিএসই ও ডাউন টু আর্থের প্রতিবেদনে ৩ হাজার ২২০ জনের মৃত্যু ও ৪৭ হাজার ২৪৪ গবাদিপশু মারা যাওয়ার হিসাব; ফসলের ক্ষতি সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।

ডাউন টু আর্থ৫ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)