জ্বাল দেওয়ার পর দুধে সর না জমলে অনেকে ভাবেন, দুধে পানি মেশানো হয়েছে। কিন্তু এর পেছনে শুধু দুধের মান নয়, জ্বাল দেওয়ার পদ্ধতি, ফ্যাটের পরিমাণ ও ঠান্ডা করার প্রক্রিয়াও কাজ করে।
প্রথম ভুল বেশি আঁচে একটানা ফোটানো। মাঝারি আঁচে গরম করে ফুটে উঠলে আঁচ কমিয়ে কয়েক মিনিট রাখুন। তবে বেশিক্ষণ ফোটালেই বেশি সর জমবে, এমন নয়।
ফ্যাটের হিসাবও জরুরি। ফুল-ক্রিম দুধে তুলনামূলক ঘন সর জমে, লো-ফ্যাট বা স্কিমড দুধে কম। ঘন সর চাইলে কেনার সময় ফ্যাটের পরিমাণ দেখে নিন।
চুলা থেকে নামিয়ে বারবার নাড়লে বা পাত্র ঝাঁকালে সরের স্তর ভেঙে যায়, তাই স্থির জায়গায় রাখুন। পরিষ্কার ও কিছুটা প্রশস্ত পাত্রে রাখলে সর জমার সুযোগ বাড়ে।
ঠান্ডা হওয়ার সময় পরিষ্কার ঢাকনা দিয়ে ঢাকুন, তবে সরের স্তরে যেন চাপ না পড়ে। দুধ দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় রাখবেন না, গরম আবহাওয়ায় দ্রুত নষ্ট হতে পারে। নিরাপদে ঠান্ডা হলে ঢেকে ফ্রিজে রাখুন, আর অস্বাভাবিক গন্ধ বা স্বাদ পেলে খাবেন না। প্রতিবেদনে ইন্ডিয়া টুডে ও এনডিটিভির তথ্য রয়েছে।
সূত্র: জাগো নিউজ ২৪

মন্তব্য
(০)