সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ২২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৬৬%বাতাস কিমি/ঘ

অতিথি পাখির আগমনে মুখরিত করতোয়া নদী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের করতোয়া নদীতে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির আগমন চোখে পড়ছে। অতিথি পাখিদের মনোরম উপস্থিতিতে প্রকৃতিতে এসেছে নতুন রূপ। ভিনদেশি এসব পাখি হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।

পরিবেশ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের করতোয়া নদীতে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির আগমন চোখে পড়ছে। অতিথি পাখিদের মনোরম উপস্থিতিতে প্রকৃতিতে এসেছে নতুন রূপ। ভিনদেশি এসব পাখি হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।

তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মর্জিনা ইসলাম বলেন, 'অতিথি পাখি শীতকালের সৌন্দর্য। যার উপস্থিতিতে প্রকৃতিতে আসে নতুন রূপ। একটি নির্দিষ্ট সময়ের পর তারা চলে যায়। তারা আমাদের ক্ষতি করে না। অথচ দেশের বিভিন্ন স্থানে এ পাখি শিকার করা হয়। জীবন বাঁচাতে এসে জীবন দিতে হয় ভিনদেশি পাখিদের।'

নওগাঁর প্রদীপ কর্মকার বলেন, 'প্রতিবছর শীতের সময় বিভিন্ন বিলে দেখা গেলেও এবার প্রথম আমাদের এলাকায় অতিথি পাখি আসে। আমরাও অতিথিদের অপেক্ষায় থাকি। আমরা তাদের প্রতি খেয়াল রাখি। তাদের ওপর নজর রাখি, যাতে কেউ শিকার করতে না পারে।'

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, 'এ পাখি প্রকৃতির সৌন্দর্য বা অলঙ্কার। এ অলঙ্কার ধ্বংস করা মানে পরিবেশ ধ্বংস করা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র রক্ষা করতে হবে। আমাদের দেশ অতিথি পাখির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে।'

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

ফসল

তিন নিওনিকোটিনয়েড কীটনাশক আকাশ থেকে ছিটানো নিষিদ্ধ করতে কৃষি মন্ত্রণালয়কে ১৮০ দিন দিল ব্রাজিলের আদালত

ইমিডাক্লোপ্রিড, ক্লোথিয়ানিডিন ও থায়ামেথক্সামের ইবামা পুনর্মূল্যায়ন বছরের পর বছর কার্যকর না হওয়ায় টিআরএফ৩ প্যানেল 'প্রশাসনিক নিষ্ক্রিয়তা' দেখেছে; ফিপ্রোনিলের পর্যালোচনা শেষ করতে ইবামার হাতে ৩৬০ দিন।

AgroPages২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

গারো পাহাড়ের সামাজিক বনায়নে ২৫ হাজার আকাশমণি উধাও, ২৫ অংশীদারের ৪০ লাখ টাকার ক্ষতি

শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা রেঞ্জের দাওধারা-কাটাবাড়ি মৌজায় ২০১৭-১৮ সালে সৃজিত বাগানের প্রায় সব গাছ কেটে নেওয়া হয়েছে; অংশীদারেরা বলছেন বন বিভাগ চাইলে ঠেকানো যেত, রেঞ্জ কর্মকর্তা অবগত নন বলছেন, আর বিভাগীয় বন কর্মকর্তা তদন্ত কমিটির কথা জানিয়েছেন।

কৃষি সময়২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

খরায় ৫ লাখ টন খড়ের ঘাটতি: ভার্জিনিয়ায় জরুরি অবস্থা, আগেভাগেই শীতের খড় খাওয়াতে বাধ্য খামারিরা

গভর্নর অ্যাবিগেল স্প্যানবার্গারের নির্বাহী আদেশ ২১-এ ১ অক্টোবর থেকে খড় পরিবহনে অতিরিক্ত-প্রস্থ ছাড়, জরুরি তহবিল ও মূল্য-কারসাজি প্রতিরোধ চালু; এক্সটেনশনের হিসাবে অঙ্গরাজ্যে খড়ের ফলন ৩৫ শতাংশ কম।

Morning Ag Clips২২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()