সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১ নভেম্বর ২০২৬
ঢাকা৩২°মূলত পরিষ্কারআর্দ্রতা ৫৬%বাতাস ৬ কিমি/ঘ

গরুর মাংস দিয়ে আলু ঘাটির রেসিপি

উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আলু ঘাটি। তবে সম্প্রতি এর জনপ্রিয়তা বেড়ে চলেছে পুরো দেশে। কখনো মাছ আবার কখনো মাংস দিয়ে রান্না হয় এই আলু ঘাটি। গরুর মাংস দিয়ে আলু ঘাটি যে একবার খেয়েছেন তার স্বাদ সে কখনো কেউ ভুলতে পারবে না। চলুন জেনে নেই মজাদার এই পদের রেসিপি-

উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার আলু ঘাটি। তবে সম্প্রতি এর জনপ্রিয়তা বেড়ে চলেছে পুরো দেশে। কখনো মাছ আবার কখনো মাংস দিয়ে রান্না হয় এই আলু ঘাটি। গরুর মাংস দিয়ে আলু ঘাটি যে একবার খেয়েছেন তার স্বাদ সে কখনো কেউ ভুলতে পারবে না। চলুন জেনে নেই মজাদার এই পদের রেসিপি-

উপকরণ

১. গরুর মাংস আধা কেজি২. আলু ১০-১২টি৩. পেঁয়াজ কুচি আধা কাপ৪. আদা বাটা ১ টেবিল চামচ৫. রসুন বাটা ১ টেবিল চামচ৬. মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ৭. তেল পরিমাণমতো৮. দারুচিনি ২-৩ টুকরা৯. তেজপাতা ২-৩টি১০. এলাচ ৩-৪টি১১. হলুদের গুঁড়া পরিমাণমতো১২. ধনিয়া গুঁড়া ১ চা চামচ১৩. জিরার গুঁড়া ১ চা চামচ১৪. কাঁচামরিচ স্বাদ অনুযায়ী১৫. লবণ স্বাদমতো।

আরও পড়ুন: শীতের সন্ধ্যা জমে উঠুক মুখরোচক মুলার পাকোড়ায়এই শীতেই বানিয়ে রাখুন জলপাই জ্যামশীতের সেরা পদ হাঁসের মাংস, রইলো রেসিপি

যেভাবে তৈরি করবেন

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভেঙে নিন। এবার রান্নার হাঁড়িতে তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিন। পেঁয়াজ বাদামি হয়ে এলে তাতে তেজপাতা, দারুচিনি ও এলাচ দিয়ে দিন। এরপর আদা-রসুন বাটা দিয়ে অল্প পানি যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন। এবার লবণ, মরিচ-হলুদের গুঁড়া, জিরা ও ধনে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

এবার মাংস সেদ্ধ হয়ে এলে এতে ভেঙে রাখা আলু দিতে হবে। আরও একবার কষিয়ে পরিমাণমতো পানি যোগ করুন। এবার তাতে কয়েকটি কাঁচা মরিচ দিন। মিনিট দশেক জ্বাল দিয়ে নামিয়ে নিন। একটি কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে মাংসে ফোড়ন দিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার গরুর মাংসের আলু ঘাটি।

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

নিষেধাজ্ঞার ২২ দিন সাগরে থেকে ইলিশ ধরার অভিযোগ, চরফ্যাশনের ঘাটে পচা মাছের দুর্গন্ধ

নিষেধাজ্ঞা শেষে চরফ্যাশনের সামরাজ মৎস্যঘাটে ফেরা কিছু ট্রলারের ইলিশের বড় অংশ পচা; এক জেলে বলেন, ৮ অক্টোবরের আগেই সাগরে গিয়ে ২২ দিন মাছ ধরেছেন তাঁরা।

আজকের পত্রিকা১ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

দুই উৎসের বর্জ্য ঠেকালে হালদার ৮০ শতাংশ দূষণ কমতে পারে, বলছেন গবেষকেরা

অনন্যা আবাসিক এলাকা হয়ে আসা সিটি করপোরেশনের বর্জ্য আর বাহির সিগন্যাল শিল্প এলাকার বর্জ্য সামলাতে পারলে হালদার দূষণ অনেকটাই কমবে; এ বছর মা-মাছের ডিম মিলেছে প্রায় ৬ হাজার কেজি।

দৈনিক বাংলা১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

গাপ্পির চেয়ে বেশি মশার লার্ভা খায় দেশি তিন মাছ, গবেষণাগারের পরীক্ষায় ফল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পরীক্ষায় নাপিত খয়রা, জেব্রাফিশ ও ব্লু পাঞ্চাক্স দূষিত পানিতেও বিদেশি গাপ্পির চেয়ে অনেক বেশি কিউলেক্স ও এডিস মশার লার্ভা খেয়েছে।

প্রথম আলো১ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)