সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৩°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস কিমি/ঘ

সবুজায়নের স্বপ্নে দেড় বছরে ৩ সহস্রাধিক গাছ লাগালেন মানিক

সবুজ বিপ্লবের স্বপ্ন দেখেন পাবনার সাঁথিয়া উপজেলার মানিকুজ্জামান মানিক নামের এক যুবক। উপজেলার স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, ঈদগাহ ও সড়কের পাশে ফলদ-বনজ ও ওষুধি গাছ লাগিয়ে সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি।

পরিবেশ

সবুজ বিপ্লবের স্বপ্ন দেখেন পাবনার সাঁথিয়া উপজেলার মানিকুজ্জামান মানিক নামের এক যুবক। উপজেলার স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা, ঈদগাহ ও সড়কের পাশে ফলদ-বনজ ও ওষুধি গাছ লাগিয়ে সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তিনি।

মানিকুজ্জামান মানিক উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আলহাজ আবদুল বাতেন মাস্টারের ছেলে। তিনি প্রথম শ্রেণির ঠিকাদার। ঠিকাদারি ব্যবসার পাশাপাশি এলাকার অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতাসহ সবুজায়নে কাজ করছেন তিনি।

স্থানীয়রা জানান, করোনা মহামারি শুরু হলে অসহায়-কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন মানিকুজ্জামান। মানুষের বাড়ি বাড়ি খাদ্যপণ্য পৌঁছে দিতে গিয়ে সড়কের পাশে বৃক্ষ রোপণের বিষয়টি মাথায় আসে। নিজ অর্থায়নে শুরু করেন কাজটি। পর্যায়ক্রমে এলাকার স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা ও ঈদগাহের খালি জায়গায় বৃক্ষরোপণ শুরু করেন তিনি।

দেড় বছরের উপজেলার রঘুনাথপুর-আতাইকুলা ইউনিয়নের ১৭ গ্রামে ৭৫০ অসহায় কর্মহীনকে খাদ্যসামগ্রী, পাঁচ শতাধিক অসহায় নারীকে শাড়ি, শিশুদের খেলার সামগ্রীসহ এসব এলাকায় তিন হাজারের বেশি গাছের চারা রোপণ করেছেন।

উপজেলার আতাইকুলা এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, শুধু গাছই লাগান না মনিক, গরিবের বিপদেও পাশে দাঁড়ান। করোনাকালে তিনি বহু অসহায় মানুষকে সহায়তা করেছেন।

একই উপজেলার কুমিরড়াগী এলাকার বাসিন্দা মো. আলাউদ্দিন বলেন, তাদের মসজিদ ও কবরস্থানের পাশে মানিক নিজ উদ্যোগে গাছ লাগিয়ে সেগুলো ঘেরাওয়ের ব্যবস্থা করেছেন।

সাঁথিয়া উপজেলার সামান্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী বলেন, স্কুল পাঠাগারের জন্য তিনি ফ্যান কিনে দেন। সর্বশেষ নিজ খরচে স্কুলের আশপাশে গাছের চারা রোপণ করেছেন।

এ বিষয়ে মানিকুজ্জামান মানিক বলেন, নার্সারি থেকে বাছাই করে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা সংগ্রহ করে সেগুলো সড়ক, মসজিদ-মাদরাসায় লাগানো হয়। এভাবে সবাই এগিয়ে আসলে সবুজ প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে।

এ প্রসঙ্গে সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন বলেন, এ যুবকের স্বপ্ন বাস্তবায়িত হলে ধীরে-ধীরে সবুজে ভরে উঠবে পুরা এলাকা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

বাম্পার ফলনেও লোকসানের হিসাব কষছেন চাষীরা

ধান-চালে সমৃদ্ধ উত্তরের জেলা নওগাঁয় আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ততা বেড়েছে চাষীদের। অনুকূল আবহাওয়ায় কাঙ্খিত ফলন পেয়ে খুশি তারা। তবে কৃষকের মুখের সেই হাসি মুহূর্তেই ম্লান হয়ে যাচ্ছে দামের কারণে।

জাগো নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬৪ মিনিটের পড়া
পরিবেশ

টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে ৯০০ গাছ কেটে নিল দুর্বৃত্তরা

বরগুনার তালতলীর সংরক্ষিত টেংরাগিরি ও নলবুনিয়া বন থেকে চার দিনে প্রায় ৯০০ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে; এলাকাবাসী বন বিভাগের কর্মকর্তাদের প্রশ্রয়ের অভিযোগ তুলেছেন, আর উপজেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে।

সমকাল১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
পরিবেশ

বলিভিয়ার বনে নতুন প্রজাতির বনবিড়াল, ডিএনএ পরীক্ষায় শনাক্ত

বলিভিয়ার একটি উদ্ধারকেন্দ্রে থাকা ১০ বছর বয়সী একটি ছোপযুক্ত বিড়াল ডিএনএ বিশ্লেষণে সম্পূর্ণ নতুন প্রজাতি বলে প্রমাণিত হয়েছে, যার নাম রাখা হয়েছে Leopardus tilcayo।

বিবিসি বাংলা১৮ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()