সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩২°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৫%বাতাস ১২ কিমি/ঘবৃষ্টি ১.৫ মিমি

রাজশাহীতে আম পাড়া শুরু

উৎসবের আমেজে রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে গুটি আম পাড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে হাতেগোনা দু-একটি বাগানের আম নামাতে দেখা গেছে। ফলে রাজশাহীর বৃহত্তম বাজার বানেশ্বরে এখনো আম ওঠেনি।

ফল

উৎসবের আমেজে রাজশাহীতে আম পাড়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল থেকে গুটি আম পাড়ছেন চাষি ও ব্যবসায়ীরা। তবে হাতেগোনা দু-একটি বাগানের আম নামাতে দেখা গেছে। ফলে রাজশাহীর বৃহত্তম বাজার বানেশ্বরে এখনো আম ওঠেনি।

বানেশ্বর এলাকার একটি আম বাগান লিজ নিয়েছেন ব্যবসায়ী সোহরাব হোসেন। জাল, জালতা, টুকরি ও ক্যারেট নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি ও তার কর্মচারী। গাছে উঠে আম পাড়ছেন তার এক কর্মচারী। সেখান থেকে আম নামিয়ে প্যাকিং করা হচ্ছে।

বাগানেরই কাঁচামিষ্টি নামের একটি জাতের আম নামাচ্ছেন তারা। প্রথম আম নামানোর কারণে বাগান থেকেই কিনে নিয়ে যাচ্ছেন অনেকে। প্রতি কেজি কাঁচামিষ্টি আমের দাম ধরা হয়েছে ১২০ টাকা।

সোহরাব হোসেন বলেন, এ বাগান দুবছরের জন্য কিনে নিয়েছি। দুবছরের জন্য লিজ নিতে হয়েছে ৫ লাখ টাকায়। গত বছরও তেমন আম হয়নি। ঝড় বৃষ্টির ক্ষতি না হলে এবার ভালো লাভ হবে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহী জেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এসব গাছে দুই লাখ ৫৮ হাজার টন আম উৎপাদন হবে। এসব আমের বাজার হবে প্রায় দেড় হাজার কোটি টাকা। এরই মধ্যে বিদেশে আম রফতানি শুরু হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জাগো নিউজকে বলেন, আজ থেকে রাজশাহী জেলার গুটি জাতের আম নামানো শুরু হয়েছে। এরই মাধ্যমে রাজশাহীর আমের বাজারজাতকরণ শুরু হলো। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ইউএনও ও জেলায় এডিএমের নেতৃত্বে একটি টিম কাজ করবে। তারা অপরিপক্ব আম বাজারে এনে ক্রেতাদের সঙ্গে প্রতারণা না করা হয় সেদিকটাও যেমন খেয়াল রাখবেন পাশাপাশি কৃষকদের যাতে কোনো সমস্যা না হয় ও রাস্তায় যানজটের বিষয়টিও খেয়াল রাখবেন।

তিনি আরও বলেন, রাজশাহীর আমের ঐতিহ্য রক্ষায় যা যা প্রয়োজন জেলা প্রশাসন সেটি করবে।

এদিকে রাজশাহীর বানেশ্বর আমের বাজার প্রথম দিনে ফাঁকা পড়েছিল। বেলা ১১টা পর্যন্ত এ বাজারে আম নিয়ে আসেননি কোনো ক্রেতারা।

সাখাওয়াত হোসেন/এসজে/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()
রাজশাহীতে আম পাড়া শুরু | দা এগ্রো নিউজ