সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৩%বাতাস ১৭ কিমি/ঘবৃষ্টি ০.৮ মিমি

বাড়িতেই বানান আমের প্যানকেক

গরমের মৌসুম মানেই বাজারজুড়ে রসালো ও মিষ্টি আমের সমাহার। এই সময় আম দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম আকর্ষণীয় ও সহজ একটি পদ হলো আমের প্যানকেক। এটি এমন একটি রেসিপি যা শিশু থেকে শুরু করে বয়স্ক, সবাই পছন্দ করবে। সকালের নাস্তা বা বিকেলের হালকা খাবার হিসেবে এটি হতে পারে দারুণ এ

ফল

গরমের মৌসুম মানেই বাজারজুড়ে রসালো ও মিষ্টি আমের সমাহার। এই সময় আম দিয়ে নানা ধরনের সুস্বাদু খাবার তৈরি করা যায়। তার মধ্যে অন্যতম আকর্ষণীয় ও সহজ একটি পদ হলো আমের প্যানকেক। এটি এমন একটি রেসিপি যা শিশু থেকে শুরু করে বয়স্ক, সবাই পছন্দ করবে। সকালের নাস্তা বা বিকেলের হালকা খাবার হিসেবে এটি হতে পারে দারুণ একটি পছন্দ। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে আমের প্যান কেক কীভাবে তৈরি করবেন-

প্রথমে পাকা আমের টুকরো, দুধ, ডিম এবং চিনি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিনযতক্ষণ না মসৃণ পেস্ট তৈরি হয়।

এরপর একটি বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার এবং সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার ব্লেন্ড করা আমের মিশ্রণটি ধীরে ধীরে ঢেলে দিন। আলতোভাবে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করুন। খেয়াল রাখতে হবে ব্যাটার যেন খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়।

এবার চুলায় একটি ননস্টিক প্যান মাঝারি আঁচে গরম করুন। প্যানে সামান্য মাখন বা তেল ব্রাশ করে দিন, যাতে প্যানকেক লেগে না যায়। এরপর এক হাতা ব্যাটার প্যানে ঢেলে দিন। এটি নিজে থেকেই গোল আকারে ছড়িয়ে যাবে। কিছুক্ষণ পর প্যানকেকের ওপর ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করলে বুঝতে হবে এক পাশ সেদ্ধ হয়ে গেছে। তখন সাবধানে উল্টে দিন। অপর পাশও হালকা সোনালি বাদামি রং না হওয়া পর্যন্ত সেঁকে নিন। এভাবে একে একে সব প্যানকেক তৈরি করে নিন। এবার প্যানকেকগুলোর ওপর থেকে মধু, ম্যাপেল সিরাপ বা কুচি করা তাজা আমের টুকরা ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন:গরমে বানান ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পান্না কোটা মুচমুচে আইসক্রিম ভাজা খেয়েছেন কখনো?

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()