সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৫%বাতাস ১১ কিমি/ঘবৃষ্টি ০.৪ মিমি

ঘরেই তৈরি করুন আমলকির ঝাল-মিষ্টি আচার

আমলকি খেতে পছন্দ করেন কমবেশি সবাই। ছোট্ট এই ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও এই ফল বেশ টক ও তেঁতো স্বাদের। তবে আমলকি খাওয়ার পর পানি পান করলে মুহূর্তেই মুখে মিষ্টিভাব চলে আসে।

রান্নাবান্না

আমলকি খেতে পছন্দ করেন কমবেশি সবাই। ছোট্ট এই ফলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদিও এই ফল বেশ টক ও তেঁতো স্বাদের। তবে আমলকি খাওয়ার পর পানি পান করলে মুহূর্তেই মুখে মিষ্টিভাব চলে আসে।

যারা কাঁচা আমলকি খেতে পারেন না, তারা চাইলে এর ঝাল-মিষ্টি আচার খেতে পারেন। স্বাদে অনন্য এই আচার চাইলে খাবার পাতেও রাখতে পারেন।

১. আমলকি ১ কেজি২. রসুন কুচি আধা কাপ৩. সরিষার তেল ১ কাপ৪. লবণ ১ চা চামচ ৫. হলুদ গুঁড়া আধা চা চামচ ৬. লাল মরিচ গুঁড়া ১ চা চামচ৭. বিট লবণ ১ চা চামচ ৮. তেঁতুল ৮/১০ কোয়া৯. চিনি ১ কাপ

১. শুকনো লাল মরিচ ৮-১০টি২. পাঁচফোড়ন ১ টেবিল চামচ ৩. আস্ত ধনিয়া ১ চা চামচ ৪. মিষ্টি জিরা বা মৌরি

সব একসঙ্গে করে হালকা টেলে ব্লেন্ডারে অথবা পাটায় বেটে আধা ভাঙা করে নিন।

চুলায় প্যান বসিয়ে তাতে তেল দিতে হবে। তেল গরম হলে রসুন কুচি ভেজে নিন। তারপর অল্প সময় নেড়ে আমলকি, চিনি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ ও তেঁতুল মিশিয়ে দিন।

ভালোভাবে নেড়ে সব মিশিয়ে নিন। প্রথমে চিনি থেকে পানি বের হলেও অল্প সময় নাড়ার পর চিনির পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে। তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে গুঁড়া করে রাখা আচারের মসলা ও বিট লবণ। চুলার আঁচ কমিয়ে আরও ১০-১৫ মিনিট নাড়তে হবে।

আচার শুকিয়ে মাখা মাখা হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে আমলকির টক-ঝাল-মিষ্টি আচার। আচার ঠান্ডা হলে বয়ামে বা মুখ বন্ধ বাটিতে রেখে দিতে হবে।

জেএমএস/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

রান্নাবান্না

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()